1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
চলতি বছরে ঢাকায় শীত শুরু কবে, জানালেন আবহাওয়াবিদ - আদালত বার্তা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম মেট্রোরেল স্টেশনে নিষিদ্ধ সামগ্রী: নিরাপদ যাত্রায় সচেতনতা জরুরি। আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে। অভিভাবকের অসচেতনতা ও অতিরিক্ত ডিজিটাল স্ক্রিন ব্যবহারে হারাচ্ছে শিশুর চোখের আলো রাজনীতি কি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? ঢাকার জনঘনত্ব কমাতে এখনই দরকার সমন্বিত বিকেন্দ্রীকরণ কৌশল। একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই

চলতি বছরে ঢাকায় শীত শুরু কবে, জানালেন আবহাওয়াবিদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

চলতি বছরে ঢাকায় শীত শুরু কবে, জানালেন আবহাওয়াবিদ

 নিউজ ডেস্ক আদালত বার্তা : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

সারাদেশে গত বছর নভেম্বরে হাড় কাঁপানো শীত পড়লেও ঢাকায় সেরকম কিছু লক্ষ্য করা যায়নি। এবারও ঢাকা বাদে সারাদেশে নভেম্বরে শীতের প্রভাব দেখা যাবে। তবে এবার ঢাকায় ডিসেম্বরের প্রথমার্ধে শীত শুরু হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

সম্প্রতি দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ড. মো. ওমর ফারুক।

তিনি বলেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারি জেলায়। পরে ক্রমান্বয়ে সারাদেশে পুরোদমে শীত শুরু হবে। আর ঢাকায় ডিসেম্বরের প্রথমার্ধে শীত শুরু হবে।

এ দিকে আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সকালের দিকে ঘন কুয়াশা এবং হালকা শিশির পড়া স্বাভাবিক ব্যাপার হয়ে উঠবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট