সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Title :
মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ ও একাত্তরের শরণার্থী জীবনের স্মৃতিচারণ জাল সনদে ১৯ বছর চাকরি: সুপ্রিম কোর্টের সাবেক কর্মীকে ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ বয়ঃসন্ধিতে সন্তানের বন্ধু নির্বাচন: ভালো ও ক্ষতিকর বন্ধুত্বের পার্থক্য শেখাবেন কীভাবে? কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলে হত্যা: আইফোন ছিনতাইয়ের জেরে খুনের সন্দেহ, আটক ৩ আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলেকে হত্যা: ‘আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া বাঁচব কীভাবে’ হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার পাহাড়। নির্বাহী বিভাগে বিচারকদের প্রেষণ: বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও ন্যায়বিচারের পথে প্রধান অন্তরায় হোয়াইট হাউসে সিএনএন, এমএসনাউ ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্পের নিশানায় স্বাধীন সংবাদমাধ্যম ঢাকার ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ: জড়িতদের গ্রেফতারে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ১৫ দিনে একবার দেখা: অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের চরম দুর্ভোগ

জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানি মঙ্গলবার

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩৮ বার পড়া হয়েছে

জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানি মঙ্গলবার

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তাঃ৯ ডিসেম্বর ২০২৪

‘জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানি মঙ্গলবার

‘জয় বাংলা’ হবে বাংলাদেশের জাতীয় স্লোগান—এমন ঘোষণাসংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর আগামীকাল মঙ্গলবার পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ দিন ধার্য করেন।

২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলায় দেওয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন, ‘আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।’

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট।

হাইকোর্টের ঐ রায়ের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ সচিবসহ অন্যরা চলতি বছর লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন। লিভ টু আপিলটি আজ কার্যতালিকায় ৬ নম্বর ক্রমিকে ওঠে।

ক্রম অনুসারে বিষয়টি উঠলে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক আদালতে বলেন, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হতে পারে।

এ সময় আদালত বলেন, আগামীকাল শুনানির জন্য রাখা হলো

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট