শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Title :
সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযানের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ার’ বন্ধ, অপরাধ দমনে বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনের প্রস্তাব পুলিশের বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী”: এক অনন্য ঐতিহাসিক ও রাজনৈতিক দলিলের বিচার-বিশ্লেষণ বাংলাদেশের শাসনব্যবস্থায় প্রাতিষ্ঠানিক সংকট ও নৈতিক দ্বন্দ্ব: একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন বিমানবন্দরে ইমিগ্রেশন হয়রানি: বৈধ যাত্রীদের বাধা দেওয়ায় হাইকোর্টের কড়া রুল ও নির্দেশনা রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা: আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ প্রকাশকদের তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান সংশোধন কমিটির সভাপতি

টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ আজ, প্রস্তুত দিল্লি রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে ৮টা পর্যন্ত স্থায়ী হবে শপথগ্রহণ অনুষ্ঠান মোদির শপথের পর একইসঙ্গে প্রায় ৩০ জন মন্ত্রীরও শপথ নেয়ার কথা রয়েছে

  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৪৪৬ বার পড়া হয়েছে

টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ আজ, প্রস্তুত দিল্লি
রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে ৮টা পর্যন্ত স্থায়ী হবে শপথগ্রহণ অনুষ্ঠান
মোদির শপথের পর একইসঙ্গে প্রায় ৩০ জন মন্ত্রীরও শপথ নেয়ার কথা রয়েছে
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০৯ জুন ২০২৪
টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। একইসঙ্গে প্রায় ৩০ জন মন্ত্রীরও শপথ নেয়ার কথা রয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে দিল্লিতে।

রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে ৮টা পর্যন্ত স্থায়ী হবে শপথগ্রহণ অনুষ্ঠান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, মোদি শপথ নেওয়ার পর শীর্ষ মন্ত্রীরা শপথ নেবেন। তাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী। কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন তা এখনও স্পষ্ট না হলেও এসব মন্ত্রণালয়ের দখল বিজেপির হাতেই থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গতকাল শনিবার (৮ জুন) মন্ত্রিসভার পদ ভাগাভাগিতে বৈঠক করে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। জোটের শরিক হিসেবে নতুন সরকারের মন্ত্রিসভায় ৪টি মন্ত্রণালয় পাবে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টি (টিডিপি)। আর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ) ২টি মন্ত্রণালয় পাবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

এদিকে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে দিল্লিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মোদির শপথ উপলক্ষে অনুষ্ঠানস্থল ও আশেপাশে নিরাপত্তা নিশ্চিত করতে ৫টি আধাসামরিক সংস্থা, এনএসজি কমান্ডো এবং ড্রোন মোতায়েন থাকবে।

তাছাড়া শপথগ্রহণ উপলক্ষে পুলিশ দিল্লিকে নো-ফ্লাই জোন ঘোষণা করেছে। আগামী কয়েক দিনের জন্য এই শহরের ওপর দিয়ে কোনো ড্রোন, প্যারা গ্লাইডার, প্লেন ও উষ্ণ বাতাসের বেলুনসহ আকাশে ওড়ে এমন যে কোনো যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ থাকবে।

এবার শপথ নেওয়ার মাধ্যমে ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোদী। তার আগে জওহরলাল নেহেরু ১৯৫২, ১৯৫৭ ও ১৯৬২ মেয়াদকালে টানা তিনবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন।

ইতিমধ্যে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আরও উপস্থিত থাকবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, মালদ্বীপের প্রেসিডেন্ট, মরিশাসের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ভুটানের প্রধানমন্ত্রী ও সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফসহ বেশ কয়েকজন বিদেশি নেতা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট