বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
Title :
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযানের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ার’ বন্ধ, অপরাধ দমনে বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনের প্রস্তাব পুলিশের বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী”: এক অনন্য ঐতিহাসিক ও রাজনৈতিক দলিলের বিচার-বিশ্লেষণ বাংলাদেশের শাসনব্যবস্থায় প্রাতিষ্ঠানিক সংকট ও নৈতিক দ্বন্দ্ব: একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন বিমানবন্দরে ইমিগ্রেশন হয়রানি: বৈধ যাত্রীদের বাধা দেওয়ায় হাইকোর্টের কড়া রুল ও নির্দেশনা রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা: আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ প্রকাশকদের তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান সংশোধন কমিটির সভাপতি জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর খালাস পাওয়ার পরও ৮ বছর কারাগারে: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

তথ্য-প্রযুক্তির অপব্যবহারের কারণেই কিশোর অপরাধ বাড়ছে

  • প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৫৩৫ বার পড়া হয়েছে

তথ্য-প্রযুক্তির অপব্যবহারের কারণেই কিশোর অপরাধ বাড়ছে

ডেস্ক নিউজ আদালত বার্তা: ০৮ এপ্রিল, ২০২৩
পুলিশ কমিশনার জানিয়েছেন রাজধানীতে ৮০ কিশোর গ্যাং, সদস্য ৩৩৯
কিশোর অপরাধ বৃদ্ধির একটি বড় কারণ তথ্য-প্রযুক্তির অপব্যবহার। শুধু আইনের আওতায় এনে কিশোর অপরাধ দমন সম্ভব নয়। এ জন্য বাড়াতে হবে সামাজিক ও পারিবারিক সচেতনতা। প্রচলিত শিশু আইনের দুর্বলতার কারণে পুলিশ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে না।
শনিবার (০৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক এসব কথা জানান। সেখানে কিশোর অপরাধ বৃদ্ধির কারণ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, বর্তমান আইন অনুযায়ী কিশোর অপরাধীদের সংশোধন কেন্দ্রে পাঠানো হলেও তারা কতখানি স্বাভাবিক জীবনে ফিরে আসে সেটি প্রশ্নসাপেক্ষ। কিশোর অপরাধীদের বিচারের আওতায় আনতে হলে আইনের সংস্কার প্রয়োজন। কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে কিশোর অপরাধীরা আশকারা পেয়ে থাকে। রাজনৈতিক সদিচ্ছাই কিশোর অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে কিশোর অপরাধ প্রতিরোধে কোনো রাজনৈতিক চাপ নেই।

ঢাকা শহরে ৮০টি কিশোর গ্যাংয়ে ৩৩৯ জন সদস্য রয়ে জানিয়ে কমিশনার আরো বলেন, ‘২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজধানীতে কিশোর অপরাধসংশ্লিষ্ট ৪৬টি মামলা হয়েছে। যার মধ্যে একটি মামলার বিচার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পুলিশ কিশোর অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে কাজ করছে। এ ক্ষেত্রে সফল হতে হলে অভিভাবকসহ সমাজের সকল অংশীজনকে সম্পৃক্ত করতে হবে।’
জুনিয়র-সিনিয়র বিরোধ, হিরোইজম, প্রযুক্তির অপব্যবহার, পারিবারিক বন্ধনের শিথিলতা, ত্রুটিপূর্ণ সামাজিকীকরণসহ আকাশ সংস্কৃতি কিশোর অপরাধের মাত্রা বাড়িয়ে তুলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
‘তথ্য-প্রযুক্তির অপব্যবহারের কারণেই কিশোর অপরাধ বাড়ছে’ শীর্ষক ছায়া সংসদে সরকারি দল হিসেবে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও বিরোধী দল হিসেবে সামসুল হক খান স্কুলের বিতার্কিকরা অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। বিতর্ক প্রতিযোগিতায় অনলাইনে বিভিন্ন অপরাধ এবং অফলাইনের অপরাধ নিয়ে দুই পক্ষের বক্তাদের মধ্যে চলে নানা যুক্তি খণ্ডন। প্রতিযোগিতায় ঢাকার সামসুল হক খান স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নওগাঁ জেলার মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয়

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট