1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
তদন্ত ছাড়াই বিচারকদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করা হচ্ছে’ - আদালত বার্তা
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জা’মিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শাহবাগে এক নারীর একক প্রতিবাদ: “ঢাকা বাঁচাতে হকার উচ্ছেদ জরুরি”—বিতর্কের কেন্দ্রে নতুন প্রশ্ন আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয় ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা, হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী — তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন

তদন্ত ছাড়াই বিচারকদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করা হচ্ছে’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

তদন্ত ছাড়াই বিচারকদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করা হচ্ছে’

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৩ সেপ্টেম্বর ২০২৪।

ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে কোনো কোনো বিচারকের বিরুদ্ধে কোনো রকমের তদন্ত বা অনুসন্ধান ব্যতিরেকেই ঢালাওভাবে নানাবিধ অভিযোগ করা হচ্ছে। এমন অভিযোগ তুলেছে অধস্তন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) গণমাধ্যমে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিযোগ তোলে সংগঠনটি।

সংগঠনের সভাপতি মো. জাকির হোসেন (গালিব) এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে, কিছুদিন যাবৎ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন লক্ষ্য করছে যে, সারা দেশে বিভিন্ন জায়গায় বিচারকদের সাথে বিভিন্ন পক্ষ এবং গোষ্ঠী অসৌজন্যমূলক ও অনভিপ্রেত আচরণ করছেন।
কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে কোনো কোনো বিচারকের বিরুদ্ধে কোনো রকমের তদন্ত বা অনুসন্ধান ব্যতিরেকেই ঢালাওভাবে নানাবিধ অভিযোগ করা হচ্ছে।

দেশের বর্তমান প্রেক্ষাপটে বিচারকগণ স্বাধীনভাবে কাজ করতে পারবেন এমন পরিবেশ রক্ষা করা সকলের দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি দেশের কোথাও কোথাও বিচারকের ওপর চাপ প্রয়োগ করে আদেশ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন নিন্দা জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রয়োজনীয় নির্দেশনা জারি এবং এমন ঘটনার পুনরাবৃত্তির ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধসহ সদয় দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। জনবান্ধব ও আস্থাশীল একটি স্বাধীন বিচার ব্যবস্থা গড়ার মাধ্যমে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলকে বিচার বিভাগকে সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট