বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
Title :
শর্টকাটের প্রজন্ম নাকি সংগ্রামের ভবিষ্যৎ? বর্তমান শিক্ষাব্যবস্থার বাস্তবতা ও চ্যালেঞ্জ মাসে গড়ে দুই মামলা নিস্পত্তির লক্ষ্য নির্ধারণ কর মামলায় বিকল্প বিরোধ নিষ্পত্তিতে ঝুঁকছে এনবিআর দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টের রুল চট্টগ্রামে দাফনের মাটিটুকুও গিলে খেয়েছে বন্যা পানিতে ভাসছে অবুঝ শিশু থেকে গবাদিপশু নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা: বাস্তবতার স্বীকারোক্তি, নাকি প্রশাসনিক ব্যর্থতার গ্রহণযোগ্যতা? বিক্ষোভে উত্তাল নেপাল, তোপের মুখে বালেন্দ্র শাহ UD Case মানেই হত্যা নয়: অপমৃত্যুর রহস্য উদঘাটনে আইনের প্রাথমিক অনুসন্ধান প্রক্রিয়া গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতৃত্বে সুব্রত-তারিক

তফসিলকে স্বাগত জানালো আ’লীগ মনোনয়ন বিক্রি শুরু ১৭ নভেম্বর

  • প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩৪৩ বার পড়া হয়েছে

তফসিলকে স্বাগত জানালো আ’লীগ মনোনয়ন বিক্রি শুরু ১৭ নভেম্বর
নিউজ ডেস্ক আদালত বার্তা :১৬ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে দলের পক্ষ থেকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। ওবায়দুল কাদের জানিয়েছেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে আগামী ১৭ নভেম্বর।
বুধবার রাতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তফসিল-পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, আজ (গতকাল বুধবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। গণতন্ত্রকামী বাঙালির জন্য আজকের (গতকাল বুধবার) দিনটি অত্যন্ত আনন্দের এবং একটি ঐতিহাসিক দিন। এর মধ্য দিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষে আমরা সিইসির এই তফসিল ঘোষণাকে স্বাগত জানাই। দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং চলমান অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচনের কোনো বিকল্প নেই।
ওবায়দুল কাদের দেশের সব ভোটারকে স্বতঃস্ফূর্তভাবে এবং উৎসবমুখর পরিবেশে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে ভোট প্রদানের জন্য অনুরোধ জানান।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী ১৭ নভেম্বর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে ঢাকা জেলা অফিসে। সেখানেই মনোনয়নপত্রের ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পরপরই ২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিউ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর এটি আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আগামীকাল (আজ বৃহস্পতিবার) বেলা ১১টায় ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews