1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
তফসিল ঘোষণার পর সারা দেশে আ.লীগের আনন্দ মিছিল - আদালত বার্তা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন

তফসিল ঘোষণার পর সারা দেশে আ.লীগের আনন্দ মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৪১ বার পড়া হয়েছে

তফসিল ঘোষণার পর সারা দেশে আ.লীগের আনন্দ মিছিল
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৫ নভেম্বর ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই সন্ধ্যায় আনন্দ মিছিল বের করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ  এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।
আজ বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিলে আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া হয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ শে নভেম্বর।  মনোনয়নপত্র  যাচাই-বাছাই ১-৪ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ১৭ই ডিসেম্ব। প্রতীক  বরাদ্দ ১৮ ডিসেম্বর । নির্বাচনী প্রচার ১৮ ডিসেম্বর  থেকে ৫ই জানুয়ারি। ভোট গ্রহণের সময় সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত।

তফসিল ঘোষণার পরপরই রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিকভাবে মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। মিছিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা অংশ নেন। এ সময়ে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের আগ পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই সন্ধ্যায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই সন্ধ্যায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
এদিকে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির নেতৃত্বে মোহাম্মদপুর টাউন হল বাজারের সামনে থেকে মিছিল বের করা হয়। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে রাজধানীর ফার্মগেটে মিছিল বের করেন সংগঠনটির নেতা–কর্মীরা। এ ছাড়া পৃথক ব্যানারে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ কৃষক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগের নেতা–কর্মীরা রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করে।

তফসিল ঘোষণার পরপর স্বাগত জানিয়ে দেশের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করেছে আওয়ামী লীগের নেতা–কর্মীরা। ময়মনসিংহে জামায়াত-বিএনপির নৈরাজ্য বিরোধী ও তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল ও শোভাযাত্রা করেছে আইনজীবীরা। লক্ষ্মীপুরের রায়পুর শহরে মিছিল করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ। আখাউড়া উপজেলায় তফসিল ঘোষণার আগেই আনন্দ মিছিল করেছেন আখাউড়া আওয়ামী লীগ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট