সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Title :
মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ ও একাত্তরের শরণার্থী জীবনের স্মৃতিচারণ জাল সনদে ১৯ বছর চাকরি: সুপ্রিম কোর্টের সাবেক কর্মীকে ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ বয়ঃসন্ধিতে সন্তানের বন্ধু নির্বাচন: ভালো ও ক্ষতিকর বন্ধুত্বের পার্থক্য শেখাবেন কীভাবে? কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলে হত্যা: আইফোন ছিনতাইয়ের জেরে খুনের সন্দেহ, আটক ৩ আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলেকে হত্যা: ‘আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া বাঁচব কীভাবে’ হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার পাহাড়। নির্বাহী বিভাগে বিচারকদের প্রেষণ: বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও ন্যায়বিচারের পথে প্রধান অন্তরায় হোয়াইট হাউসে সিএনএন, এমএসনাউ ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্পের নিশানায় স্বাধীন সংবাদমাধ্যম ঢাকার ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ: জড়িতদের গ্রেফতারে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ১৫ দিনে একবার দেখা: অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের চরম দুর্ভোগ

তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় ৫ হাজার ২০৯ জন উত্তীর্ণ হয়েছেন।

  • প্রকাশিত: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৫৬৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় ৫ হাজার ২০৯ জন উত্তীর্ণ হয়েছেন।
এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তাঃ৯ ডিসেম্বর ২০২২।

এনরোলমেন্ট কমিটির নির্দেশে সংস্থার সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান শিকদার সই করা বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী তৃতীয় পরীক্ষকের কাছে নিরীক্ষার জন্য ৩২৪ জনের ফলাফল পেন্ডিং রয়েছে। এছাড়া আরো একজনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

এদিকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানানো হবে।

এর আগে গত ১৭ জুন নৈর্ব্যক্তিক (MCQ) পরীক্ষা ঢাকার ২৬টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪০ হাজার ৬৯৫ জন প্রার্থী। সনদ পরীক্ষার প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ২৫৭ জন প্রার্থী।

এরপর গত ১৭ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এতে অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট