রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Title :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃদয়ে সম্প্রীতির আলোকবর্তিকা: গুরুদুয়ারা নানকশাহী বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে আরও তহবিল দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য আইনি লড়াইয়ে এস আলম, ব্রিটিশ উকিলদের এক মাসের বিলই প্রায় ৫ কোটি টাকা বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন ফৌজদারি মামলার তদন্ত কার্যক্রমে গতি আনতে নির্দেশনা জোরদার সপ্তাহে একবারের ইনসুলিন চালু ভারতে, কমবে খরচ ও ইনজেকশনের ঝামেলা সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা করতে চায় সরকার দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪৬ লাখ ছাড়িয়েছে: সংবিধানের ন্যায়বিচার নিশ্চিতে বাড়ছে চাপ ধানমন্ডিতে চিকিৎসক ধীপ্রার মৃত্যু: কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ নিজেদের প্রণীত আইনেই মানবতাবিরোধী অভিযোগে বিচারের মুখে আ.লীগ: নিষিদ্ধ ঘোষণার আইনি পথ কতটা বাস্তবসম্মত?

তিন সেপ্টেম্বর বসছে চলতি সংসদের ‘শেষ অধিবেশন’

  • প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩৭৫ বার পড়া হয়েছে

তিন সেপ্টেম্বর বসছে চলতি সংসদের ‘শেষ অধিবেশন’
নিউজ ডেস্ক আদালত বার্তা :১৭আগস্ট ২০২৩
একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন বসছে আগামী ৩ সেপ্টেম্বর। ওইদিন বিকেল ৫টায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বান করেছেন। এটিই হতে পারে বর্তমান সংসদের ‘শেষ অধিবেশন’।

এর আগে গত ৬ জুলাই বাজেট অধিবেশন শেষ হয়। সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, সব ঠিক থাকলে এটিই হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ অধিবেশন। মাঝে কয়েকদিন বিরতি দিয়ে এ অধিবেশন বেশ কিছুদিন টানা হতে পারে। চলতি একাদশ সংসদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হবে আগামী বছরের ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার (২৯ জানুয়ারি) আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আগামী ১ নভেম্বর থেকে এই ৯০ দিন গণনা শুরু হবে।

সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়। সে হিসাবে সেপ্টেম্বরের অধিবেশনের পর আর সংসদের অধিবেশন না ডাকলেও চলবে। সে ক্ষেত্রে এটিই হবে চলতি সংসদের শেষ অধিবেশন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews