বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশি সাংবাদিকদের জন্য ভারতে বিশেষ প্রশিক্ষণ কোর্স ক্ষমতার ভিত্তি হতে হবে আইন, পেশিশক্তি নয়’: জাতিসংঘ অধিবেশনে আন্তর্জাতিক আইন ও আদালতের নির্দেশ পালনের কড়া তাগিদ মহাসচিবের অ্যাটর্নি জেনারেল কার্যালয় এখন ‘নোট বাণিজ্য’ মুক্ত: রুহুল কুদ্দুস চাঞ্চল্যকর মামলার ডেথ রেফারেন্স নিষ্পত্তিতে গতি: হাইকোর্টের বিশেষ বেঞ্চে ৬৩ দিনে নিষ্পত্তি ২৬ মামলা মার্কিন ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’: ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে বন্ধ হচ্ছে সব ইরানি এয়ারলাইন জামিন পেলেও মুক্তি মেলেনি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার: আদালতে চট্টগ্রাম জেল সুপারের ব্যাখ্যা দাখিল মৃত বাবার পেনশন প্রতিবন্ধী ছেলেকে কেন দেওয়া হবে না: হাইকোর্টের রুল জারি গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যগত কারণে হাইকোর্টে জামিন পেলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল মব জাস্টিস ও আমাদের অসুস্থ সমাজ: বিচারহীনতা ও ‘সিলেক্টিভ প্রতিবাদ’-এর সংস্কৃতিতে জিম্মি মানবতা। স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার এমপি গাজী নজরুল: আইনি ব্যবস্থা নিতে সংসদের চিঠির অপেক্ষায় ইসি

দলের স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে আওয়ামী লীগে অস্বস্তি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৮ বার পড়া হয়েছে

দলের স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে আওয়ামী লীগে অস্বস্তি
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০৭ ডিসেম্বর ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে এবার দলের মনোনয়নবঞ্চিত নেতা–কর্মীদের স্বতন্ত্র নির্বাচনের সবুজ সংকেত দিয়েছে আওয়ামী লীগ। এবারের নির্বাচনে প্রার্থী হলে মোট ৭৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। এরমধ্যে আওয়ামী লীগের নেতা–কর্মীই ৪৪২ জন।
এবারের নির্বাচনে দলের স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গেই আওয়ামী লীগ প্রার্থীদের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারনা করা হচ্ছে।

শরীয়তপুরের নড়িয়ায় নৌকার প্রার্থী হয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। তিনি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এবারের নির্বাচনে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শামীমের বিপরীতে ভোট করছেন যুবলীগ নেতা খালেদ শওকত আলী।
শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীরাও শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীরাও
নির্বাচন সামনে রেখে এরই মধ্যে বেশ কয়েকবার এই দুই নেতার সমর্থকরা সংঘর্ষে জড়িয়েছেন।

প্রায় একই পরিস্থিতি ফরিদপুর–৪ আসনেও। এখানে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে। তাঁর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন। ভোটের দিন যতো ঘনিয়ে আসছে জাফরউল্লাহ ও নিক্সনের চৌধুরীর বাগযুদ্ধের উত্তাপও ততোই বাড়ছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে গত ৩০ নভেম্বর। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই আওয়ামী লীগ–জাতীয় পার্টিসহ ২৯টি রাজনৈতিক দলের প্রার্থীরা এবার নির্বাচনে আসছেন। অন্যদিকে, বিএনপিসহ ১৫টি দলের কোনো প্রার্থী এই নির্বাচনে নেই।

নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের ৩০০টি সংসদীয় আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা চেয়েছেন ৩০৩ জন। পাঁচটি আসনে নৌকার বিপরীতে দুজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরই মধ্যে শেষ হয়েছে মনোনয়ন পত্র যাচাই বাছাই। গত সোমবার যাচাই–বাছাই শেষে ২ হাজার ৭১২ জন প্রার্থীর মধ্যে ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। আর বৈধ ঘোষণা করা হয়েছে ১ হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র।

স্বতন্ত্র প্রার্থীদের দল বহিষ্কার করবে না: ওবায়দুল কাদেরস্বতন্ত্র প্রার্থীদের দল বহিষ্কার করবে না: ওবায়দুল কাদের
যাচাই বাছাই শেষে এ আওয়ামী লীগের ২৪৮ জন স্বতন্ত্র প্রার্থী ভোটের মাঠে টিকে আছেন। যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাঁরা নির্বাচন কমিশনে এরই মধ্যে আপিল করেছেন। ধারণা করা হচ্ছে, এদের অনেকেই হয়তো শেষ পর্যন্ত প্রার্থীতা ফিরে পাবেন। এ বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী নিয়ে অস্বস্তিতে আছেন নৌকার প্রার্থীরা।

অবশ্য দলটির নীতি নির্ধারকরা বলছেন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের স্বার্থেই এ সুযোগ দেয়া হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে, কারা নির্বাচনে থাকবেন কারা থাকবেন না।

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, ‘মনোনয়ন বোর্ড একজনকে মনোনয়ন দিয়েছে। অনেকে স্বতন্ত্র হয়েছেন। অতীতেও এমন হয়েছে। দল থেকে নির্দেশনা যাবে উইথড্র করতে। যাকে যাকে উইথড্র করতে বলা হবে তারা না করলে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭’র ১১ ধারা অনুযায়ী, নির্বাচনে কেউ দলীয় প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ালে সরাসরি বহিষ্কার হবেন। প্রার্থী না হয়ে কেউ দলীয় প্রার্থীর বিরোধিতা করলেও বহিষ্কার হবেন তিনি।

১ ভাগ ভোটারের স্বাক্ষরের বিধান পরিবর্তনের দাবি স্বতন্ত্র প্রার্থীদের ১ ভাগ ভোটারের স্বাক্ষরের বিধান পরিবর্তনের দাবি স্বতন্ত্র প্রার্থীদের
অবশ্য এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। দলের প্রার্থীতা চূড়ান্ত করার আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজেই বলেছিলেন, এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের বাধা দেওয়া হবে না।

পরে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বেশ কয়েকবার একই সিদ্ধান্তের কথা জানান।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনের প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে। চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট