1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে। - আদালত বার্তা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিবাহ-তালাক নিবন্ধনে কেন্দ্রীয় ডিজিটাল সিস্টেম চালুর রায় প্রকাশ রোজায় স্কুল ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত। নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব করতে চায়’ যুক্তরাষ্ট্র আমলাতন্ত্র থেকে বেরিয়ে এল রাজউক বোর্ড ড্যাপের বিধি ভঙ্গ করলে জেলসহ ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা আট জেলা আদালতে চালু হচ্ছে ই-বেইলবন্ড, ২১ জানুয়ারি উদ্বোধন। সাংবাদিকদের রাজনৈতিক দল বা নেতাদের ‘পোষা কুকুর’ বলে তুলনা করেছেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার গণহারে বহিষ্কার, বিক্ষোভ আর বিতর্ক: ট্রাম্পের ডিপোর্টেশন রেকর্ড বনাম ওবামা-বাইডেন সৌদি, আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে ইরান! লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট। 

দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৩১ অক্টোবর ২০২৪। 

দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

যে ৬টি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে, সেগুলো হলো– শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর; শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর; কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ; আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী; এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর।

এসব মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে যথাক্রমে জামালপুর মেডিকেল কলেজ, টাঙ্গাইল মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, মানিকগঞ্জ মেডিকেল কলেজ, নোয়াখালী মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ নামে নামকরণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট