মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Title :
উন্নতির দৌড়ে আমরা কি নিজেদের হারিয়ে ফেলছি? বাইরে থেকে চার্জ ছাড়াই চলবে থ্রি-হুইলার: ঝালকাঠির গোলাম সাঈদ খানের চমকপ্রদ উদ্ভাবন আদালতে আত্মসমর্পণের লক্ষ্যে নতুন পাসপোর্ট ও এনআইডি চান শেখ হাসিনা: মন্তব্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রিস ভ্রমণের ভিসা আবেদন এখন ঢাকাতেই: কমছে ভোগান্তি ও ব্যয় ঢাকার আদালতে মামলার মূল নথি জালিয়াতির অভিযোগ রাজধানীতে উদ্বেগজনক নাশকতা: এবার থানার ভেতরেই ককটেল হামলা, যানবাহনে অগ্নিসংযোগ অব্যাহত কারণ না জানিয়ে নাগরিকের আবেদন অনির্দিষ্টকাল ফেলে রাখা যাবে না: হাইকোর্ট তথ্য গোপন করে জামিনের চেষ্টা: ৩ আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ সামিটের এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে ফের গ্যাস সরবরাহ দেশীয় পর্যটনে ব্যয় বেশি, বাড়ছে বিদেশ ভ্রমণের আগ্রহ পর্যটন খাতে বৈদেশিক মুদ্রার চাপ, পিছিয়ে পড়ছে দেশের অভ্যন্তরীণ পর্যটন

দেশের দ্বাদশ রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে সিদ্দান্ত নেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৯২ বার পড়া হয়েছে

দেশের দ্বাদশ রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে সিদ্দান্ত নেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডেস্ক নিউজ আদালত বার্তা: ৭ ফেব্রুয়ারি২০২৩।

আওয়ামী লীগের সংসদীয় দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতি মনোনয়নের ক্ষমতা এককভাবে দলীয় সভাপতির উপর ছেড়ে দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা দলীয় সভাপতি ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাষ্ট্রপতি পদে মনোনয়নের সিদ্ধান্ত নিতে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেন।

তার এই প্রস্তাবকে সভায় উপস্থিত দলীয় সংসদ সদস্যরা সমর্থন জানান। এর প্রেক্ষিতে দেশের দ্বাদশ রাষ্ট্রপতি পদে কে মনোনয়ন পাচ্ছেন সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মনোয়নপত্র দাখিলের শেষ দিন। সশ্লিষ্টরা বলছেন, এর আগেই প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দিচ্ছেন তা জানিয়ে দেবেন। সেই পর্যন্ত অপেক্সা করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট