বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Title :
আইনজীবীর সিল জালিয়াতি করে ভুয়া দলিল: ফেঁসে যাচ্ছেন আসল আইনজীবীরা, ঢাকা বার থেকে টাউট আটক। আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করল বার কাউন্সিল: কার্যকর ২০৩০ সাল থেকে এনএসআই প্রধানের হঠাৎ দিল্লি সফর: প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায়, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ও শেখ হাসিনার ভবিষ্যৎ জাতীয় রূপান্তর ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ: নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও সামাজিক সংহতির প্রাসঙ্গিকতা কেরানীগঞ্জে শিক্ষিকা ডালিয়া হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: রিমান্ড ও ১৬৪ ধারায় জবানবন্দির আবেদনসহ ৩ আসামি আদালতে সোপর্দ সনদ সমর্পণ না করে অন্য পেশা ও বাণিজ্যে যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট ২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা অবকাশ শেষে সুপ্রিম কোর্টে শুরু বিচারিক কার্যক্রম চায়ের আমন্ত্রণে সাংবিধানিক পদ থেকে পদত্যাগ: সাংবিধানিক রক্ষাকবচ কি কেবলই কাগুজে সুরক্ষা? পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

দেশের ৫২তম এবং আওয়ামী লীগ সরকারের ২৪তম বাজেট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৬১২ বার পড়া হয়েছে

 

দেশের ৫২তম এবং আওয়ামী লীগ সরকারের ২৪তম বাজেট।

ডেস্ক নিউজ আদালত বার্তা :১মে ২০২৩।

আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি হতে পারে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা মোট জিডিপি’র ৫ দশমিক ২ শতাংশ। গত বাজেটে এ হার ছিল ৫ দশমিক ৫ শতাংশ।
বৃহস্পতিবার বিকেল ৩টায় একাদশ জাতীয় সংসদের ২৩তম (বাজেট) অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপনে এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এটি দেশের ৫২তম এবং আওয়ামী লীগ সরকারের ২৪তম বাজেট। আর অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের এটি পঞ্চম বাজেট।
বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং ১ লাখ ২ হাজার ৪৯০ কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার জন্য প্রস্তাব পেশ করছি।
দাম বাড়তে পারে বলপয়েন্ট কলমের
দাম বাড়তে পারে বলপয়েন্ট কলমের
একের বেশি গাড়ি থাকলেই বাড়তি কর
একের বেশি গাড়ি থাকলেই বাড়তি কর
দাম বাড়তে পারে সিগারেটের
দেশের ভেতরে বিমান ভ্রমণে কর আরোপ, বিদেশে বাড়ছে
দেশের ভেতরে বিমান ভ্রমণে কর আরোপ, বিদেশে বাড়ছে
দাম বাড়তে পারে বলপয়েন্ট কলমের।
আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বলপয়েন্ট কলমের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে দাম বাড়তে পারে বলপয়েন্ট কলমের।
বৃহস্পতিবার বিকেল ৩টায় একাদশ জাতীয় সংসদের ২৩তম (বাজেট) অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপনে এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট