সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Title :
মোবাইল ব্যাংকিংয়ে জরুরি প্রয়োজনে মিলবে সুদমুক্ত ৫ হাজার টাকা ঋণ ঢাকার সিএমএম কোর্টে নিত্যদিনের  সংকটে বিচারপ্রার্থী ও আইনজীবীরা আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করলেন হাইকোর্ট আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সংকট: আইনমন্ত্রী দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল

দ্য হিন্দু প্রতিবেদন /আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক জোরদার করবে– বিজেপি।

  • প্রকাশিত: বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৩৮৫ বার পড়া হয়েছে

দ্য হিন্দু প্রতিবেদন /আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক জোরদার করবে– বিজেপি।
নিউজ ডেস্ক আদালত বার্তা :০৬ জুলাই ২০২৩,

চলতি বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস আয়োজিত ব্রিকস প্লাস রাজনৈতিক দলগুলোর সংলাপ অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের পরিকল্পনা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
এ ছাড়া অদূর ভবিষ্যতে বাংলাদেশের আওয়ামী লীগ এবং নেপালের কমিউনিস্ট পার্টির সঙ্গেও সম্পর্ক জোরদার করতে এ দুটি দলের প্রতিনিধিদলের আয়োজন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা।
বুধবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে কয়েকটি দেশের কূটনৈতিক মিশনের সঙ্গে মতবিনিময় সভা শেষে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন নড্ডা।
এ বিষয়ে দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দিল্লিতে ‘বিজেপিকে জানুন’ শিরোনামে দলটির প্রধান কার্যালয়ে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এই সভায় বাংলাদেশ, মিশর, জার্মানি, গ্রিস, গায়ানা, লেবানন, মালয়েশিয়া, মোজাম্বিক, দক্ষিণ কোরিয়া, সুরিনাম, সুইডেন এবং তাঞ্জানিয়ার কূটনীতিক মিশন অংশ নেয়।
বিজেপির সূত্রগুলো বলছে, ব্রিকস প্লাস রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশগ্রহণ তাঁদের দলের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি। কারণ এই সংলাপের আয়োজন করেছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এই দলটির সঙ্গে আবার ভারতের বর্তমান বিরোধী দল জাতীয় কংগ্রেসের বহু পুরোনো সম্পর্ক রয়েছে। তবে বিজেপির লক্ষ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা।
হিন্দুর প্রতিবেদনে এও বলা হয়েছে যে,২০১৮ সালে ভারতীয় কংগ্রেসের সম্মেলনে তৎকালীন সভাপতি রাহুল গান্ধীকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির পক্ষ থেকে অভিনন্দন বার্তা পাঠানো হয়েছিল।
জেপি নাড্ডার সভাপতিত্বে বিদেশি রাজনৈতিক দল, প্রতিনিধিদল এবং বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে যোগাযোগে বর্তমানে বেশ সক্রিয় ক্ষমতাসীন বিজেপি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট