শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Title :
আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলেকে হত্যা: ‘আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া বাঁচব কীভাবে’ হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার পাহাড়। নির্বাহী বিভাগে বিচারকদের প্রেষণ: বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও ন্যায়বিচারের পথে প্রধান অন্তরায় হোয়াইট হাউসে সিএনএন, এমএসনাউ ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্পের নিশানায় স্বাধীন সংবাদমাধ্যম ঢাকার ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ: জড়িতদের গ্রেফতারে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ১৫ দিনে একবার দেখা: অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের চরম দুর্ভোগ হাইকোর্টের জামিনের পরও বন্দি মুক্তি না পাওয়ার অভিযোগ: চট্টগ্রাম জেল সুপারকে আদালতের শোকজ জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করে বিচারকের ফেসবুক পোস্ট: সমালোচনা ও বিতর্ক

নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠক রবিবার

  • প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে

নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠক রবিবার
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৩রা আগস্ট ২০২৪

নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠক রবিবার
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি আগামীকাল রবিবার (৩ জুলাই) বৈঠকে বসবে। এদিন বেলা ১১টায় গণভবনে এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৭ সদস্যের কমিটির সকল সদস্য, স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প, বাণিজ্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের এ বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
জাতীয় প্রতিরক্ষা নীতি-২০১৮ অনুমোদিত হওয়ার পর গত ২০১৯ সালের মার্চে গঠিত এ কমিটি দেশের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সমস্যা পর্যালোচনা করে থাকে। ২০২৩ সালের পর এটি হবে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির প্রথম বৈঠক।

উল্লেখ্য, নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি জাতীয় দেশের নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্তৃপক্ষ।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় গত ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত রাজধানী এবং দেশের অন্যান্য স্থানে প্রায় ১৫০ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়েছে। সরকার গেল ১৯ জুলাই মধ্যরাতে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কারফিউ জারি করে এবং পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট