1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
নির্বাচনী পোস্টার কেমন হবে জানিয়ে ইসির পরিপত্র জারি - আদালত বার্তা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে। অভিভাবকের অসচেতনতা ও অতিরিক্ত ডিজিটাল স্ক্রিন ব্যবহারে হারাচ্ছে শিশুর চোখের আলো রাজনীতি কি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? ঢাকার জনঘনত্ব কমাতে এখনই দরকার সমন্বিত বিকেন্দ্রীকরণ কৌশল। একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই সিটি করপোরেশন: সংবিধানসম্মত পরিচালনা নিয়ে প্রশ্ন দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জা’মিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

নির্বাচনী পোস্টার কেমন হবে জানিয়ে ইসির পরিপত্র জারি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৭ বার পড়া হয়েছে

নির্বাচনী পোস্টার কেমন হবে জানিয়ে ইসির পরিপত্র জারি
নিউজ ডেস্ক আদালত বার্তা: ডিসেম্বর ১৯, ২০২৩

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি। এরই মধ্যে সারাদেশে শুরু হয়েছে প্রচার-প্রচারণা। চলছে গণসংযোগ। অলিগলিতে সাঁটানো হচ্ছে নির্বাচনী পোস্টার। এ অবস্থায় নির্বাচনী পোস্টারে প্রতীক ও ছবি ব্যবহারের বিষয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এতে বলা হয়েছে, প্রার্থীরা দলীয় প্রতীক, দলীয় প্রধান ও নিজের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করতে পারবেন না। তবে স্বতন্ত্র প্রার্থীরা শুধু নিজের ছবি ও প্রতীক ব্যবহার করতে পারবেন।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান সই করা পরিপত্রে এ কথা জানানো হয়।

একই সঙ্গে নির্বাচনী প্রতীক, পোস্টার ও পোর্ট্রেটের (ব্যক্তির প্রতিকৃতি) সাইজ নির্ধারণ করে দিয়েছে ইসি।

ইসি জানায়, প্রার্থীদের প্রতীকের সাইজ, দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা তিন মিটারের বেশি হবে না। নির্বাচনী পোস্টার সাদা-কালো রঙের হবে। আয়তন হতে হবে অনধিক ৬০ সেন্টিমিটার × ৪৫ সেন্টিমিটার। কাপড় ব্যানার ছাড়া প্লাস্টিকের ব্যানার সাদা-কালো রঙের ও আয়তন অনধিক তিন মিটার × এক মিটার হতে হবে।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সংবাদমাধ্যমকে বলেন, নির্বাচনী বিধি অনুসারে জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীরা পোস্টারে নিজের ছবি ও দলীয় প্রধানের ছবি ব্যবহারসহ প্রতীকের ছবি ব্যবহার করতে পারবেন। এর বাইরে অন্য কারও ছবি ব্যবহার করতে পারবেন না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট