মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Title :
ছয় দশকে বদলে গেছে চারপাশ, রয়ে গেছে এরোপ্লেন মসজিদের ঐতিহ্য গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ হাইকোর্টের কারাগারে বন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু: হাইকোর্টে প্রতিবেদন ​শিশুদের নিকটাত্মীয় বা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ প্রমাণ ছাড়া শুধু পলাতক থাকলেই সাজা নয়: হাইকোর্ট সন্ত্রাসবিরোধী ও সাইবার আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে সত্যতা মেলেনি: স্পিকার আইনজীবীদের আটক নিয়ে উত্তাল সুপ্রিম কোর্ট চত্বর, প্রধান বিচারপতির হস্তক্ষেপে মিলল মুক্তি অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার সংকোচন: রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির গভীর সংকট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ মানবপাচার দমনে অগ্রগতির স্বীকৃতি, তবু টিয়ার-২ তালিকায় বাংলাদেশ

পাকিস্তানে আদালত চত্বরে জ্যেষ্ঠ আইনজীবীকে গুলি করে হত্যা

  • প্রকাশিত: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৬২৬ বার পড়া হয়েছে

পাকিস্তানে আদালত চত্বরে জ্যেষ্ঠ আইনজীবীকে গুলি করে হত্যা
ডেস্ক নিউজ, আদালত বার্তা : ১৮ জানুয়ারি, ২০২৩

পাকিস্তানে আদালত চত্বরে জ্যেষ্ঠ আইনজীবীকে গুলি করে হত্যা
নিহত জ্যেষ্ঠ আইনজীবী লতিফ আফ্রিদি
পাকিস্তানে আদালত চত্বরে দেশটির সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী আবদুল লতিফ আফ্রিদিকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) সকালে পেশোয়ার হাইকোর্টের বার রুমে তাঁকে হত্যা করা হয়।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, একজন বন্দুকধারী পেশোয়ার হাইকোর্টের বার রুমে ঢুকে আইনজীবী লতিফ আফ্রিদিকে গুলি করে। সঙ্গে সঙ্গে তাকে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
হাসপাতালটির মুখপাত্র মুহাম্মদ অসিম জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় মারা যান লতিফ আফ্রিদি। তাকে বেশ কয়েকবার গুলি করা হয়।
পুলিশ কর্মকর্তা এসপি কাশিফ আব্বাসি জানান, হামলাকারী লতিফ আফ্রিদির পরিচিত ছিল। এ ঘটনায় আদনান আফ্রিদি নামে এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে অস্ত্র, পরিচয়পত্র ও একটি স্টুডেন্ট কার্ড উদ্ধার করা হয়েছে।

এসপি আরও জানান, ব্যক্তিগত শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। এদিকে, আইনজীবী লতিফ আফ্রিদির হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি একে নৃশংস হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট