1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ - আদালত বার্তা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ আবেগ নয়, আইনের পথে: মামলা করার আগে পরামর্শ নেওয়ার গুরুত্ব বাড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন’ উদ্বোধন: সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত বিয়ে করে অপরাধ করেননি নাসির-তামিমা: খালাসের রায়, আপিলের ঘোষণা বাদীপক্ষের। বাংলাদেশের বিচার ব্যবস্থায় আজ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে নাসির-তামিমা-রাকিব মামলায় বিচারের রায় আজ।

পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৪০৪ বার পড়া হয়েছে

পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা :৭ আগষ্ট ২০২৩।

বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রাখতে পেরেছে বাংলাদেশ। পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রাখার পাশাপাশি বাজার হিস্যা ১ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট বেড়েছে। এমনকি ভিয়েতনামের চেয়েও বেশ এগিয়ে গেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৩’ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। সম্প্রতি প্রকাশিত ঐ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর অর্থাত্ ২০২২ সালে ৪ হাজার ৫০০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা বৈশ্বিক পোশাক রপ্তানির ৭ দশমিক ৯ শতাংশ। এর আগের বছর এই বাজার হিস্যা ছিল ৬ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে ভিয়েতনাম গত বছর ৩ হাজার ৫০০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। তাদের বাজার হিস্যা ৬ দশমিক ১ শতাংশ। ২০২১ সালে দেশটির বাজার হিস্যা ছিল ৫ দশমিক ৮ শতাংশ। ঐ বছর ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের পোশাক রপ্তানি ৩০০ কোটি ডলার বেশি ছিল। গত বছর সেটি বেড়ে ১ হাজার কোটি ডলার হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বরাবরের মতো বিশ্বে পোশাক রপ্তানিতে শীর্ষ স্থানে রয়েছে চীন। দ্বিতীয় অবস্থানে আছে সম্মিলিতভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউভুক্ত দেশগুলো ১৫ হাজার ৬০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। যদিও একক দেশ হিসেবে বাংলাদেশ দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক। আর তৃতীয় ভিয়েতনাম। চীন, ইইউ, বাংলাদেশ, ভিয়েতনামসহ শীর্ষ ১০ রপ্তানিকারক দেশ গত বছর ৪৯ হাজার ২০০ কোটি বা ৪৯২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। অন্যদিকে ইইউ, যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, চীন, কানাডা, কোরিয়া, রাশিয়াসহ শীর্ষ ১০ আমদানিকারক দেশ ৪৪ হাজার ২০০ কোটি ডলারের পোশাক আমদানি করেছে।

ডব্লিউটিওর তথ্যানুযায়ী, চীন গত বছর ১৮ হাজার ২০০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। এর আগের বছর তাদের রপ্তানি ছিল ১৭ হাজার ৬০০ কোটি ডলার। সেই হিসাবে গত বছর দেশটির রপ্তানি ৬০০ কোটি ডলার বেড়েছে। কিন্তু তাদের হিস্যা ১ দশমিক ১ শতাংশীয় পয়েন্ট কমে ৩১ দশমিক ৭ শতাংশ হয়েছে। তার কারণ, গত বছর শীর্ষ ১০ দেশের রপ্তানি ৩ হাজার ২০০ কোটি ডলার বেড়েছে। সেই হিসেবে চীনের রপ্তানি বৃদ্ধির হার তুলনামূলক কম।

বিশ্বে তৃতীয় ও চতুর্থ শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে তুরস্ক ও ভারত। তাদের মধ্যে তুরস্ক গত বছর ২ হাজার কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। দেশটির হিস্যা ৩ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে ভারত রপ্তানি করেছে ১ হাজার ৮০০ কোটি ডলারের পোশাক। তাদের বাজার হিস্যা ৩ দশমিক ১ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক বাজারে হিস্যা বৃদ্ধি আমাদের তৈরি পোশাকশিল্পের শক্তিমত্তার পরিচয়। করোনার ধাক্কা কাটিয়ে পোশাক শিল্প ঘুরে দাঁড়িয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বিশ্ব বাণিজ্য নিয়ে অস্থিরতা, বিশেষ করে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব বিশ্বের অনেক দেশকে ভাবিয়ে তুলছে। এবছর বিশ্ব বাণিজ্যের আকার আগের বছরের চেয়ে কমে আসবে এমনটাও আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, বিদায়ি ২০২২-২৩ অর্থবছরে ৪ হাজার ৬৯৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয় ১০ দশমিক ২৭ শতাংশ। সেই ধারাবাহিকতায় চলতি অর্থবছরের প্রথম মাসে ৩৯৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের জুলাই থেকে সাড়ে ১৭ শতাংশ বেশি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট