1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তির পর খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান, - আদালত বার্তা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজনীতি কি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? ঢাকার জনঘনত্ব কমাতে এখনই দরকার সমন্বিত বিকেন্দ্রীকরণ কৌশল। একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই সিটি করপোরেশন: সংবিধানসম্মত পরিচালনা নিয়ে প্রশ্ন দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জা’মিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শাহবাগে এক নারীর একক প্রতিবাদ: “ঢাকা বাঁচাতে হকার উচ্ছেদ জরুরি”—বিতর্কের কেন্দ্রে নতুন প্রশ্ন আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয়

প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তির পর খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান,

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৩৫৫ বার পড়া হয়েছে

প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তির পর খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান,
নিউজ ডেস্ক আদালত বার্তা:১১ জুচ২০২৩।
মানতে হবে নির্দেশনা খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ (১১ জুন)। দাবদাহের কারণে চার দিন প্রাথমিক, এক দিন মাধ্যমিকের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ছিল। তবে গরমের তীব্রতা থেকে বাচঁতে যেসব নির্দেশনা দেওয়া হয়েছিল, তা মানতে হবে প্রতিষ্ঠানগুলোকে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে, বৃষ্টির পর যেহেতু তীব্র দাবদাহ কমে এসেছে, তাই আপাতত ছুটি বাড়ানোর প্রয়োজন নেই। রবিবার থেকে যথারীতি ফের ক্লাস-পরীক্ষা শুরু হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন গণমাধ্যমকে বলেন, দাবদাহের কারণে বৃহস্পতিবার এক দিনের ছুটি দেওয়া হয়েছিল। শনিবার থেকে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসায় রবিবার থেকে যথারীতি ক্লাস শুরু হবে।

অধিদপ্তরের পরিচালক মনিষ চাকমা জানান, গত সোম থেকে বৃহস্পতিবার প্রাথমিকে ছুটি দেওয়া হয়েছিল। সেটি আর বাড়ছে না। তবে যেসব নির্দেশনা দেওয়া হয়েছিল, সেগুলো মানতে হবে।

গরমে শিক্ষার্থীদের যেন ক্ষতি না হয়, সে ব্যাপারে স্কুল-কলেজগুলোকে কিছু নির্দেশনা পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। গত সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

মানতে হবে যেসব নির্দেশনা : ১. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক সমাবেশ বন্ধ থাকবে। ২. শিক্ষার্থীদের রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে। ৩. শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থী প্রয়োজনে নিজের সঙ্গে পানি নিয়ে আসবে। ৪. শ্রেণিকক্ষে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। ৫. শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা নষ্ট থাকলে জরুরি ভিত্তিতে তা মেরামত করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট