1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ফকিরাপুলে হামলায় পুলিশ কনস্টেবল নিহত - আদালত বার্তা
শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা কিভাবে  আপনি কাঙ্ক্ষিত Bar-At-Law Degree.অর্জন করতে পারবেন?  ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম মেট্রোরেল স্টেশনে নিষিদ্ধ সামগ্রী: নিরাপদ যাত্রায় সচেতনতা জরুরি। আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে। অভিভাবকের অসচেতনতা ও অতিরিক্ত ডিজিটাল স্ক্রিন ব্যবহারে হারাচ্ছে শিশুর চোখের আলো রাজনীতি কি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? ঢাকার জনঘনত্ব কমাতে এখনই দরকার সমন্বিত বিকেন্দ্রীকরণ কৌশল। একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট

ফকিরাপুলে হামলায় পুলিশ কনস্টেবল নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

ফকিরাপুলে হামলায় পুলিশ কনস্টেবল নিহত
নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৮ অক্টোবর ২০২৩।
ঢামেকে নিহত পুলিশ সদস্য।
নয়াপল্টনে মহাসমাবেশ ঘিরে বিএনপির সঙ্গে  আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের মধ্যে রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে হামলার শিকার হয়ে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁর নাম পরিচয় জানা যায়নি।

আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন।

তিনি জানান, ‘মৃত অবস্থাতেই ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁর মাথায় গুরুতর আঘাত রয়েছে। আমরা ইসিজি করার পর নিশ্চিত হয়ে তাঁকে মৃত ঘোষণা করেছি।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তাঁর মাথায় গুরুতর আঘাত করা হয়েছিল। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

নিহত পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা রায়হান রাবদি নামে এক যুবক জানান, ফকিরাপুল মোড়ে পুলিশের ওপর যখন হামলা হয় তখন ওই পুলিশ সদস্যসহ ৪ পুলিশ একটি ভবনে ঢুকে পড়েন। ভয়ে তাঁদের সঙ্গে ভবনটিতে ঢোকেন রায়হান। সেখান থেকে হঠাৎ ওই পুলিশ সদস্য বাইরে বেরিয়ে যান। তখনই তাঁর ওপর হামলা চালান কয়েকজন। তাঁর মাথায় আঘাত করা হয়। সেখান থেকে তিনি অন্য পুলিশের সহায়তায় হাসপাতালে নিয়ে আসেন তাঁকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট