সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Title :
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসির সময়সূচি জারি নতুন ভোটার অন্তর্ভুক্তি ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত জাজমেন্ট লেখার মূল ভিত্তি: ফ্যাক্ট, ল’ ও জুডিশিয়াল এথিকস। চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানের ভুল সংশোধন সংক্রান্ত সরকারি নির্দেশনা ও কার্য পদ্ধতি  ইনানীতে কাঠের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ৬ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, দগ্ধ ৫ আদালতের দায়িত্ব পালনকালে আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার আদালত অবমাননার শামিল: এলাহাবাদ হাইকোর্ট সৌদিতে কথিত অপরাধে ত্বরিত ফাঁসি, নারী শ্রমিকদের ধর্ষণ ও হত্যার বেলায় বিচারহীনতার সংস্কৃতি স্পষ্ট কারণ ছাড়া পক্ষ সংযোজনের আদেশ আইনসম্মত নয়: হাইকোর্ট ধর্ম অবমাননার অপবাদ ও ফেসবুক উসকানি: হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা কামিল পাস শামীমকে পেশার প্রতি ভালোবাসাই আইনজীবীর সবচেয়ে বড় শক্তি বয়স বাড়ে, শরীরের গতি কমে—কিন্তু শেখার আগ্রহ ও ন্যায়বোধ যেন থেমে না যায়।  কক্সবাজারে সন্তান হারানো নিউজিল্যান্ডের পরিবার ৫০ দিন পর ছাড়লো বাংলাদেশ: নৌযানডুবি ও ডাকাত হামলার দুঃসহ স্মৃতি নিয়ে বিদায়

ফিলিস্তিনের প্রতি পশ্চিমা দেশগুলোর মনোভাবের নিন্দা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৪২৮ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের প্রতি পশ্চিমা দেশগুলোর
মনোভাবের নিন্দা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিউজডেস্ক আদালত বার্তাঃ ৪ জুন ২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ফিলিস্তিনি জনগণের জন্য ৫ কোটি টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তরকালে নিরীহ ফিলিস্তিনি জনগণের প্রতি পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী মনোভাবের নিন্দা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান তার দেশের পক্ষে চেক গ্রহণ করেন।
“পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনিদের ব্যাপারে দ্বিমুখী আচরণ করছে,” উল্লেখ করে শেখ হাসিনা বলেন আরও বলেন, যদিও তারা (পশ্চিমা দেশগুলো) সবসময় সবার জন্য মানবাধিকারের কথা বলে।
“তবে, তারা ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন এবং সেখানে নিরপরাধ মানুষ হত্যা নিয়ে মাথা ঘামায় না, বরং তারা এখানে মৌন থাকে,” বলেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া চারটি ন্যাটো সদস্য দেশের প্রশংসা করেন।
ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের জনগণের সহায়ক মনোভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের জনগণ তাদের হৃদয়ে ফিলিস্তিনিদের বেদনা ও যন্ত্রণা উপলব্ধি করতে পারে, কেননা ১৯৭১ সালে এদেশের মানুষ একই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিল।
তিনি বলেন, “আমরা একই ধরনের নৃশংসতা ও নিরীহ মানুষ হত্যার সাক্ষী হয়েছি।”
শেখ হাসিনা ১৯৭১ সালে নয় মাস বন্দী থাকার সময় তাঁর নিজের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তাঁর শরণার্থী জীবন নিয়ে কথা বলেন।
“কাজেই, আমরা ফিলিস্তিনি জনগণের বেদনা এবং দুর্দশা উপলব্ধি করতে পারি,” বলেন তিনি ।

তিনি বলেন, বিশ্বব্যাপী প্রতিটি আন্তর্জাতিক ফোরামে তিনি ফিলিস্তিনি জনগণের জন্য সর্বদা তাঁর উদ্বেগ ও বক্তব্য প্রকাশ করেছেন এবং এই উদ্দেশ্যে তিনি কারও রক্তচক্ষুকে পরোয়া করেন না।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান চলমান ইসরায়েলি হামলার কারণে তার দেশের শোচনীয় পরিস্থিতি বর্ণনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে অ্যাম্বসেডর এ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট