1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ফোর্বসের প্রতিবেদনে বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় জননেত্রী শেখ হাসিনা ৪৬তম - আদালত বার্তা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার।

ফোর্বসের প্রতিবেদনে বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় জননেত্রী শেখ হাসিনা ৪৬তম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৯ বার পড়া হয়েছে

ফোর্বসের প্রতিবেদনে বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় জননেত্রী শেখ হাসিনা ৪৬তম
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা ঃ ৬ ডিসেম্বর ২০২৩
২০২৩ সালের জন্য বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস। এতে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ৪৬তম। যদিও ২০২২ সালে শেখ হাসিনার অবস্থান ছিল ৪২তম। রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম ও প্রভাবকে গুরুত্ব দিয়ে বিশ্ব থেকে ১০০ নারীকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, রাজনীতির ক্ষেত্রে জিডিপি-জনসংখ্যার বিষয় ও করপোরেট নেতাদের ক্ষেত্রে আয় ও কর্মীদের বিবেচনায় নেওয়া হয়েছে।

জননেত্রী শেখ হাসিনার ক্ষেত্রে বলা হয়, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করছেন। শুধু তাই নয়, তিনি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে নারী সরকার প্রধান হিসেবেও দায়িত্বপালন করছেন। বর্তমানে তিনি চতুর্থবারের মতো ক্ষমতায় রয়েছেন এবং পঞ্চমবারের জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়, পরপর তিনবারসহ জননেত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো জয়ী হতে চেলেছেন । সবশেষ তার দল বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৮টিতে সংসদ সদস্য পদপ্রার্থীদের মনোনয়ন দিয়েছেন এবং সর্বোচ্চ সংখ্যক বিজয় পেতে যাচ্ছেন।

ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দ ও তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

২০০৪ সাল থেকে প্রতি বছর ফোর্বস বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করে আসছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট