সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Title :
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার রায় যেকোনো দিন জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলা র‍্যাব বিলুপ্ত, পুলিশের অধীনে নতুন বাহিনী এসআরবি চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়—বদলাবে কাঠামো, থাকবে বিশেষ অভিযান ও তদন্তের ক্ষমতা যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আজই শেষ হতে পারে ভিসার মেয়াদ শেষ হলে শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার ২০২৭ সালের সম্ভাব্য রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি প্রকাশ শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: দেশপ্রেম, নেতৃত্ব ও মানুষের প্রতি অঙ্গীকার। ধানমন্ডি ৩২-এ ‘রাজনৈতিক সন্দেহে’ সাধারণ মানুষকে মারধরের অভিযোগ, আয়াসকে গ্রেপ্তারের দাবি

বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে ভদ্রলোক যাওয়ার পরিবেশ নেই : হাইকোর্ট

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৪২৭ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে ভদ্রলোক যাওয়ার পরিবেশ নেই : হাইকোর্ট
ডেস্ক নিউজ আদালত বার্তা :৬ জুন ২০২৩।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভদ্রলোকের যাওয়ার পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এই হাসপাতালের নামের সঙ্গে বঙ্গবন্ধুর নাম যুক্ত করে বঙ্গবন্ধু নামেরই বেইজ্জতি করা হয়েছে। বিএনপি, আওয়ামী লীগ কোনো সরকারই দেশে একটি ভালমানের হাসপাতাল তৈরি করতে পারেনি।
চিকিৎসার জন্য বিএনপি নেতা আজিজুল বারী হেলালের বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে রিটের শুনানিতে আজ সোমবার (৫ জুন) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
আজিজুল বারী হেলালের আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আদালতে বলেন, হেলালের বিরুদ্ধে অনেকগুলো রাজনৈতিক মামলা রয়েছে। এ কারণে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না। আজিজুল বারী হেলালের লিভারে প্রবলেম হয়েছে। তার বিদেশে চিকিৎসা প্রয়োজন।
এ সময় হাইকোর্ট নিতাই রায় চৌধুরীকে উদ্দেশে বলেন, আপনি তো জাতীয় রাজনীতি করেন, আবার বারের রাজনীতিও করেন। আপনারা অনেক দিন শাসন করেছেন। কিন্তু একটি ভালমানের হাসপাতাল তৈরি করতে পারেননি। আপনারাও (বিএনপি) পারেননি, বর্তমান যারা শাসন করছে তারাও পারেনি। সব জায়গায় দুর্নীতিবাজে ভরে রেখেছেন।
বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি কে এম কামরুল কাদের বলেন, কিছু দিন আগে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে গিয়েছিলাম। সেখানে ভদ্রলোকের যাওয়ার পরিবেশ নেই।
এরপর আদালত আজিজুল বারী হেলালের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রিটের আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট