সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Title :
ঢাকার আদালতে মামলার মূল নথি জালিয়াতির অভিযোগ রাজধানীতে উদ্বেগজনক নাশকতা: এবার থানার ভেতরেই ককটেল হামলা, যানবাহনে অগ্নিসংযোগ অব্যাহত কারণ না জানিয়ে নাগরিকের আবেদন অনির্দিষ্টকাল ফেলে রাখা যাবে না: হাইকোর্ট তথ্য গোপন করে জামিনের চেষ্টা: ৩ আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ সামিটের এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে ফের গ্যাস সরবরাহ দেশীয় পর্যটনে ব্যয় বেশি, বাড়ছে বিদেশ ভ্রমণের আগ্রহ পর্যটন খাতে বৈদেশিক মুদ্রার চাপ, পিছিয়ে পড়ছে দেশের অভ্যন্তরীণ পর্যটন অর্থনীতির নেপথ্য কারিগর: শ্রমের মর্যাদা, ন্যায্য অধিকার এবং টেকসই জাতীয় উন্নয়নের দাবি। ‘দেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’ : আইনমন্ত্রী আসাদুজ্জামান বাংলাদেশে অনুশীলনরত আইনজীবীদের ৫ স্তরের পদমর্যাদাক্রম: আইনি কাঠামো, যোগ্যতা ও শুনানির অধিকার কারাগারগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারে সাত দফা নির্দেশনা: কারা অধিদপ্তরের কঠোর পদক্ষেপ

বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে আবৃত্তিতে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য “শিল্পকলা পদক” পাচ্ছেন মীর বরকত। 

  • প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫৬১ বার পড়া হয়েছে

বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে আবৃত্তিতে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য “শিল্পকলা পদক” পাচ্ছেন মীর বরকত।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা ঃ ৪ডিসেম্বর ২০২৩।

বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে আবৃত্তিতে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২২ সালের জন্য  মীর বরকত “শিল্পকলা পদক” পাচ্ছেন।

“শিল্পকলা পদক-২০২২” (আবৃত্তি)

  • মীর বরকত: আবৃত্তিশিল্পী, প্রশিক্ষক, আবৃত্তি ও মঞ্চনাটক নির্দেশক, সংগঠক, লেখক সর্বোপরি সমাজের প্রতি দায়বদ্ধ মানুষ হিসেবে তিন সমাজের আলোর পথের যাত্রী কাজ করে যাচ্ছেন ।সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান “কণ্ঠশীলন”-এর প্রতিষ্ঠালগ্ন থেকে ৪০ বছর ধরে যুক্ত আছেন কর্মী, প্রশিক্ষক, নির্দেশক এবং বর্তমানে অধ্যক্ষ হিসেবে।
    নিজস্ব সংগঠন কণ্ঠশীলন ছাড়াও দেশব্যাপী শতাধিক আবৃত্তি ও নাট্যসংগঠনে প্রশিক্ষক হিসেবে যুক্ত। সংস্কৃতি ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন শৈল্পিক কর্মশালার প্রশিক্ষক হিসেবে নিজের মর্যাদা ও অবস্থানকে অপরিহার্য করে তুলেছেন। নিজ দল এবং অন্যান্য সংগঠন মিলিয়ে প্রায় ৫০টি আবৃত্তি প্রযোজনা এবং ৫টি মঞ্চনাটকের নির্দেশনা দিয়ে সুধী এবং বিজ্ঞমহলে প্রশংসিত হয়েছেন।
    বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিতে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক “শিল্পকলা পদক ২০২২” (আবৃত্তি) পাচ্ছেন কণ্ঠশীলন অধ্যক্ষ মীর বরকত। আমাদের সবার পক্ষ থেকে মীর বরকতকে অভিনন্দন
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট