1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বাংলা নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ‘মঙ্গল শোভাযাত্রা’ বাতিল - আদালত বার্তা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজনীতি কি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? ঢাকার জনঘনত্ব কমাতে এখনই দরকার সমন্বিত বিকেন্দ্রীকরণ কৌশল। একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই সিটি করপোরেশন: সংবিধানসম্মত পরিচালনা নিয়ে প্রশ্ন দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জা’মিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শাহবাগে এক নারীর একক প্রতিবাদ: “ঢাকা বাঁচাতে হকার উচ্ছেদ জরুরি”—বিতর্কের কেন্দ্রে নতুন প্রশ্ন আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয়

বাংলা নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ‘মঙ্গল শোভাযাত্রা’ বাতিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৩৫৬ বার পড়া হয়েছে

বাংলা নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ‘মঙ্গল শোভাযাত্রা’ বাতিল
ডেস্ক নিউজ আদালত বার্তা :১৩ এপ্রিল ২০২৩।
বাংলা নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে আবশ্যিকভাবে মঙ্গল শোভাযাত্রা উদযাপন নিয়ে নানা মহলের সমালোচনার মুখে সিদ্ধান্ত থেকে সরে এলো শিক্ষা মন্ত্রণালয়। আগের ঘোষিত ‘শুভযাত্রা’ অনুষ্ঠান বাতিল করে নতুন কিছু কর্মসূচি দেওয়া হয়েছে।

জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা আব্যশিকভাবে করার যে নির্দেশনা দিয়েছিল তা বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নতুন নির্দেশনায় সব স্কুল-কলেজে নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা করে ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে বাংলা নববর্ষ উদযাপন করবে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, নববর্ষ উদযাপন অনুষ্ঠান জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ… গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। অনুষ্ঠানে পবিত্র রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে।

সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা করে ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে বাংলা নববর্ষ উদযাপনে এসব কর্মসূচির আয়োজন করতে বলেছে অধিদপ্তর।

এর আগে বিকেলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মঙ্গল শোভাযাত্রা বাতিল করি জাতীয় সংগীত ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের নতুন নির্দেশনা দেন।

গত ১১ এপ্রিল অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে পয়লা বৈশাখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালির আয়োজন ও মঙ্গল শোভাযাত্রাকে অপরিমেয় বিশ্ব সংস্কৃতির তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার নির্দেশ দিয়েছিল অধিদপ্তর। সে আদেশটি বৃহস্পতিবার বাতিল করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট