সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Title :
নতুন করে আলোচনায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি। ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন এসএনএ চার্জ ইউনিটপ্রতি আধা পয়সা—১,১৬০ মেগাওয়াটে বছরে সম্ভাব্য ব্যয় প্রায় সাড়ে ৬ কোটি টাকা বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত জলবায়ু প্রকল্প। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সোহেল রানার বিরুদ্ধে নিজ সরকারি গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে খাস কামরায় ডেকে মারধরের অভিযোগ উঠেছে। রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের ভয়াবহ রহস্য উন্মোচন ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা, লাশের পাশেই গোসল-খেজুর-ইয়াবা; গ্রেপ্তার দুই চীনা দূতাবাসে হামলার হুমকি: কূটনৈতিক নিরাপত্তায় বাড়তি সতর্কতা, তৎপর গোয়েন্দারা যানজট নিয়ন্ত্রণে ড্রোন সার্ভিলেন্স, এআই ক্যামেরার পর ঢাকার ট্রাফিকে নতুন প্রযুক্তি গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস স্মার্টফোন, AI ও আইনজীবীর নতুন Drafting Assistant Junior Lawyer-এর Drafting দক্ষতায় আসছে নতুন পরিবর্তন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন, মধ্যরাতে প্রজ্ঞাপন

বিএনপির রাজনীতিতে সঙ্কটের কালো ছায়া: কাদের

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ১২৩৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বারবার আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বিএনপির রাজনীতিতে এখন সঙ্কটের কালো ছায়া পড়েছে।

দেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সঙ্কট নেই। সঙ্কট চলছে বিএনপির রাজনীতিতে। বুধবার তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির দলীয় নেতৃত্বের মধ্যেও এখন পারস্পরিক আস্থার সঙ্কট চরমে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক বিএনপি। বিএনপি কথায় কথায় গণতন্ত্রের কথা বলছে, তারা কোন গণতন্ত্রের কথা বলছে? তাদের ভাষায় গণতন্ত্র কি তাহলে হালুয়া-রুটির গণতন্ত্র? বিএনপির গণতন্ত্র হচ্ছে এক চিমটি লবণ, এক মুষ্টি গুঁড় আর আধা সের পানির মিশ্রণের মতো।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া, এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে হলে সবাইকে আরও অনেক পথ ধরে সামনে এগিয়ে যেতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের যে অবিরাম যাত্রা তাতে তারা কী ভূমিকা রাখছে, তা জনগণ জানতে চায়।

তিনি বলেন, বিএনপি অবিরাম অগণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হঠানোর যে ঘোষণা তা কি তাদের গণতন্ত্র? বিএনপি এখন জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচারের কথা বলছে। এসব কিছু তাদের শাসনামলে ভূলুণ্ঠিত হয়েছিল। তারা সংবিধান থেকে গণতন্ত্র এবং গণতান্ত্রিক মূল্যবোধের মূলোৎপাটন করেছিল।

শীতে করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গের বিষয়ে বিশেষজ্ঞদের সতর্কতা প্রসঙ্গে কাদের বলেন, ইতোমধ্যেই ইউরোপের কয়েকটি দেশে সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন আরোপ করা হয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশেও করোনায় আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বেড়ে চলছে। এমতাবস্থায় যে কোনো আশঙ্কা থেকে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি ধর্মীয় ইস্যুসহ নানান ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মতলবি মহল উদ্দেশ্যমূলক গুজব ছড়াচ্ছে, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে চালাচ্ছে অপপ্রচার। এসব মিথ্যা প্রচারণা নিঃসন্দেহে শাস্তিমূলক অপরাধ। আমাদের সবার প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, হতে হবে পর-ধর্ম সহিষ্ণু, কেউ কারও ধর্ম বিশ্বাসে আঘাত বা কটাক্ষ করে পোস্ট দেয়া প্রত্যাশিত নয়। উস্কানিমূলক পোস্ট শাস্তিযোগ্য অপরাধ।

কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না, উস্কানিমূলক কিছু নজরে এলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে দিতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট