শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Title :
এনবিআরের দাবি বৈধ: ড. ইউনূসের ‘গ্রামীণ কল্যাণ’কে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের রংপুরে গণপতি পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানি ৮ সপ্তাহ মুলতবি অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন ‘সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন’: হাইকোর্ট অর্থঋণ আদালত আইনের ১৮(২) ও ১৮(৩) ধারা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ না লেখার নির্দেশ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি এনআইডিতে ছবির বিকল্প নেই, হাইকোর্টে রুল খারিজ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট রংপুর আইনজীবী সমিতিতে ভোটাধিকার ও ‘কালাকানুন’ বাতিলের দাবিতে দিনভর উত্তেজনা: সন্ধ্যায় সমঝোতা

বিবাহিত ও অন্তঃসত্ত্বা শিক্ষার্থীদেরও হল ছাড়ার নির্দেশ দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৫৯ বার পড়া হয়েছে

বিবাহিত ও অন্তঃসত্ত্বা শিক্ষার্থীদেরও হল ছাড়ার নির্দেশ দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন

নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ২৬ সেপ্টেম্বর ২০২৩।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রীহল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’- এর মাস্টার্সের ফল প্রকাশ হওয়া আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হলের বিবাহিত ও অন্তঃসত্ত্বা শিক্ষার্থীদেরও হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হলের আবাসিকতা লাভ, বসবাসের শর্তাবলি এবং আচরণ ও শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা অনুযায়ী বিবাহিত ও গর্ভবতী ছাত্রীরা হলে সিট পাবেন না। তারা অতিদ্রুত হলের সিট ছেড়ে দেবেন। অন্যথায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে হলের যেসব ছাত্রীর মাস্টার্সের ফল প্রকাশ হয়েছে, তাদেরও অতিদ্রুত হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো মানোন্নয়ন (মাস্টার্স) পরীক্ষার্থী বা এমফিল ছাত্রী হলে থাকতে পারবেন না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, হলের বিধিমালা অনুযায়ী কোনো বিবাহিত ছাত্রী হলে সিটের আবেদন কর‍তে পারবেন না। আমরা বিধি অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রী আছেন যাদের বাবা-মা নেই, তারা হলের সিটের জন্য কান্নাকাটি করেন। তাদের আসলেই হলে সিট প্রয়োজন। সিট পেলে তাদের পড়াশোনা চালিয়ে যেতে সুবিধা হবে। কিন্তু অনেক বিবাহিত মেয়েরা আছেন যাদের খরচ বহন করার পরিবারের সামর্থ্য আছে। প্রয়োজনে তারা আমাদের কাছ থেকে হল ছাড়তে সময় চাইতে পারেন। আমরা সেটি বিবেচনা করব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট