সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
রাষ্ট্রদ্রোহ আইন বাতিলের রিট খারিজ করলেন হাইকোর্ট দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ বেইমান কখনো বন্ধু হয় না—বিশ্বাস ভাঙার শব্দ শোনা যায় না, কিন্তু তার ক্ষত সবচেয়ে গভীর আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ দীর্ঘ বিচারিক অভিজ্ঞতার নতুন অধ্যায় বিচার প্রশাসনে ধীরগতি: মামলার পাহাড়, বিচারক সংকট, শূন্য পদ পূরণে স্থবিরতা সম্পত্তি দানে দাতার আজীবন ভোগাধিকার নিশ্চিতে সংসদে নতুন বিল উত্থাপন এআই দিয়ে রায় লেখা অনুচিত—প্রধান বিচারপতির সতর্কবার্তা বিচারকের বিবেক, স্বাধীন বিচারিক মনন ও আইনের শাসন রক্ষায় প্রযুক্তির সীমারেখা জরুরি ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট সাবধান! আপনার মোবাইলে এই ৩১টি লোন অ্যাপ নেই তো? অবৈধ ঋণ কার্যক্রম নিয়ে বাংলাদেশ ব্যাংকের জরুরি সতর্কবার্তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে শিগগিরই, বছরে সাশ্রয় হবে ১০০ কোটি ডলার

ভারতীয় ভিসা আবেদনের নতুন নিয়ম।

  • প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৪৬৩ বার পড়া হয়েছে

ভারতীয় ভিসা আবেদনের নতুন নিয়ম।
নিউজ ডেস্ক আদালত বার্তা :১২ জুলাই ২০২৩।

ভারতীয় ভিসা আবেদনের নতুন নিয়মভারতীয় ভিসা আবেদনের নিয়ম পরিবর্তন করা হয়েছে। আবেদনকারীদের সুবিধার জন্য এখন থেকে আবেদনের সময় জমা দেওয়ার সময় নির্বাচন করতে হবে।

ভারতীয় হাইক‌মিশন মঙ্গলবার থে‌কে বাংলাদেশের সকল ভিসা আবেদন কেন্দ্রের জন্য এই নতুন নিয়ম চালু ক‌রে‌ছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় ভিসা আবেদনের পর অনেক সময় আবেদনকারীর পাসপোর্টের প্রয়োজন হয়। কিন্তু জমা দেওয়ার পর সহজেই পাসপোর্ট ফেরত নেওয়ার কোন সুযোগ ছিল না। এখন থেকে এই সুযোগ পাওয়া যাবে। যেসব আবেদনকারী তাদের ভিসা আবেদন প্রক্রিয়া চলাকালে অন্য কাজে ব্যবহারের জন্য নিজের পাসপোর্ট ফেরত পেতে চান, তারা এখন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা পাবেন। কোন কারণে পাসপোর্ট ফেরত নিলে ভিসা টোকেনে দেওয়া সম্ভাব্য ডেলিভারির তারিখের সাত দিন আগে ওই সেন্টারে ভিসারে তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভারতীয় ভিসা আবেদনের ফি অনলাইনে পরিশোধের পর আবেদন জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় নির্বাচন করতে হবে। পরবর্তীতে ওই সময়ে গিয়েই ভিসা জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার বিড়ম্বনা ও ঝামেলা কমাতে এই সুবিধা যুক্ত করা হয়েছে।

নতুন এই উদ্যোগগুলো ভারতীয় ভিসা আবেদনের জন্য আবেদনকারী‌রা সুবিধাভোগী হবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট