1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মনোনয়ন প্রত্যাশীদের কড়া নির্দেশনা দিলেন শেখ হাসিনা - আদালত বার্তা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার।

মনোনয়ন প্রত্যাশীদের কড়া নির্দেশনা দিলেন শেখ হাসিনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৩৯১ বার পড়া হয়েছে

মনোনয়ন প্রত্যাশীদের কড়া নির্দেশনা দিলেন শেখ হাসিনা
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ২৬ নভেম্বর ২০২৩।

মনোনয়ন প্রত্যাশীদের কড়া নির্দেশনা দিলেন শেখ হাসিনা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় প্রার্থীদের সাবধান করে দিয়েছেন তিনি। একইসঙ্গে দলীয় ডামি প্রার্থী রাখার নির্দেশনা দিয়েছেন।
রোববার (২৬ নভেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগের সভাপতির সঙ্গে মনোনয়নপ্রত্যাশীরা সাক্ষাৎ করতে গেলে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন একাধিক মনোনয়নপ্রত্যার্শী।

কোনো অবস্থাতেই বিদ্রোহী প্রার্থী হওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, যাকেই নৌকার মনোনয়ন দেয়া হবে তার জন্যই সবাইকে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই বিদ্রোহী প্রার্থী হওয়া যাবে না।

আওয়ামী লীগ প্রার্থীদের আজ মাহেন্দ্রক্ষণ। প্রার্থীতা বাছাইয়ের পূর্বক্ষণে নৌকার সম্ভাব্য মাঝিদের গণভবনে ডাকেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকাল সকাল গণভবনের ভেতরে মিলনমেলা বসে নৌকার কাণ্ডারিদের।

সারাদেশ থেকে ৩ হাজার ৩৬২ জন আসেন প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিতে। উৎসাহ উদ্দীপনা নিয়ে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা।

মনোনয়ন প্রত্যাশীদের সারিতে ছিলেন খেলার মাঠে প্রিয় তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌসসহ নানা অঙ্গনের তারকারা। প্রার্থীরা বলছেন, মাঠে যারা কাজ করেছেন, জনসম্পৃক্ততা রয়েছে এমন ত্যাগী আর পরীক্ষিতদের মূল্যায়ন করবে আওয়ামী লীগ।

প্রার্থীরা বলছেন, দল যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে তার জন্যই কাজ করবেন তারা। আগামী দিনে নৌকাকে তীরে ভেড়াতে একাট্টা মনোনয়ন প্রত্যাশীরা।

আড়াই ঘণ্টার পর বেলা সাড়ে ১২টায় শেষ হয় বৈঠক। গণভবন থেকে বেরিয়ে প্রার্থীরা বলেন, বিএনপির নাশকতা প্রতিরোধ আর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

নৌকার বিজয় সুনিশ্চিত করা পর্যন্ত মাঠে থাকার কড়া নির্দেশনা দেন শেখ হাসিনা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট