শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Title :
পাহাড়ের সৌন্দর্যের আড়ালে নিরাপত্তার নেপথ্য প্রহরা বর্ডার পার হওয়ার আগে অবশ্যই পোর্ট ট্যাক্স ও ভ্রমণ কর সঙ্গে রাখবেন সেনাপ্রধানের সেন্ট মার্টিন সফর ঘিরে প্রশ্ন, গভীর সমুদ্রে যাওয়ার খবরের স্বাধীন যাচাই হয়নি চীনা কোম্পানির আনুষ্ঠানিক প্রস্তাব: তিন দশকের ফাইলবন্দি খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পে নতুন গতি ফ্রান্সের অস্থিরতা: গণতান্ত্রিক প্রতিবাদ কোথায় শেষ, নৈরাজ্য কোথায় শুরু? সৌরবিদ্যুৎ সুরক্ষায় কঠোর শাস্তির বিধান রেখে অধ্যাদেশ জারি: চুরি ও নাশকতায় কারাদণ্ড-অর্থদণ্ড আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেয়ে কারামুক্ত সাবেক এসআই আবজালুল স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসির সময়সূচি জারি নতুন ভোটার অন্তর্ভুক্তি ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত জাজমেন্ট লেখার মূল ভিত্তি: ফ্যাক্ট, ল’ ও জুডিশিয়াল এথিকস। চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানের ভুল সংশোধন সংক্রান্ত সরকারি নির্দেশনা ও কার্য পদ্ধতি 

মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ১১৭৯ বার পড়া হয়েছে
ইসলামী ঐক্যজোট আজ বুধবার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কুশপুত্তলিকা দাহ করে।

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশে ক্ষুব্ধ জনতার প্রতিবাদ অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের রেশ ধরে আজ বুধবার রাজধানীর কয়েকটি জায়গায় বিক্ষোভ করেন কওমি মাদ্রাসার আলেম-ওলামা ও শিক্ষার্থীরা এবং বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠন।

আজ বুধবার ইসলামী ঐক্যজোট বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কুশপুত্তলিকা দাহ করেছে।

রাজধানীর মোহাম্মদপুরেও একই ইস্যুতে সমাবেশ ও মিছিল করে ইত্তেফাকুল মাদারিস। সমাবেশে বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হক, মাওলানা আবু তালহা, মাওলানা জালালুদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন।

জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ করেছে ইসলামী ঐক্যজোট। বিক্ষোভ শেষে ফরাসি প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভে ফ্রান্সের সব ধরনের পণ্য রাষ্ট্রীয়ভাবে বর্জনের ঘোষণা দেওয়ার দাবি জানান ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুর রশীদ মজুমদার, যুগ্ম মহাসচিব ফজলুর রহমান, শেখ লোকমান হোসেন, আলতাফ হোসেন, এ কে এম আশরাফুল হক, প্রচার সম্পাদক আনসারুল হক ইমরান প্রমুখ।

এ ছাড়া ঢাকার বাইরে হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, ভোলা, গোপালগঞ্জেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট