সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Title :
বণ্টন মামলায় পৃথক স্বত্ব ঘোষণার মামলা ছাড়াই স্বত্বের প্রশ্ন নির্ধারণ করা যায়: হাইকোর্ট বিচার্য বিষয় বা Fact in Issue কী? মামলার সিদ্ধান্তের কেন্দ্রে যে প্রশ্ন সংবিধানে আসছে মৌলিক পরিবর্তন: জানুয়ারিতে বিল পাসের পর হবে গণভোট। আয়কর রিটার্নে তথ্য গোপন: কী বলছে আইন, কী হতে পারে শাস্তি? একাধিক মামলার সাজা একসঙ্গে চলবে না আদালতের নির্দেশ ছাড়া: হাইকোর্ট বিকাশ-রবি-বাংলালিংকসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন শাখাহীন ব্যাংকিংয়ের নতুন যুগের পথে বাংলাদেশ ‘র’ এজেন্ট সন্দেহে ভারতীয় নাগরিক রিমান্ডে: আইনি প্রক্রিয়া, কূটনৈতিক অধিকার এবং আইনি বিশ্লেষণ দেশে বিচারকের স্বল্পতা একটি সুপরিচিত বাস্তবতা: অ্যাটর্নি জেনারেল সরকারি কমিটিতে বড় রদবদল: বাদ পড়ছেন আওয়ামীপন্থীরা, যুক্ত হচ্ছেন নারীসহ ৩ স্থানীয় প্রতিনিধি গাইবান্ধা আদালতে চাঞ্চল্যকর জালিয়াতি: বিচারকের অনুপস্থিতিতে ভুয়া জামিনের রিকল তৈরি করে থানায় জমা দেওয়ার আভিযোগ 

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর হিজাব খুলতে বাধ্য করেন এবং হেনস্থা করেন স্কুলের প্রধান শিক্ষক!

  • প্রকাশিত: বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ১৪৪৭ বার পড়া হয়েছে

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে অ্যাসেম্বলির পর তিন শিক্ষার্থীর হিজাব খুলতে বাধ্য করেন এবং হেনস্থা করেন স্কুলের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া। পরে শিক্ষার্থী লামিয়া বিনতিহা এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেয়। পরে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।

এরপর এদিনই সকাল ১১টায় মিরসরাই উপজেলা প্রশাসন, শিক্ষা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ সমন্বয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের হিজাব সংক্রান্ত বাধানিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত হয়।

অবশেষে ছাত্রীরা হিজাব পরিধান করতে পারবে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ে। এতদিন চলছিল কর্তৃপক্ষের বানানো নির্দিষ্ট একটি ড্রেসকোড অনুযায়ী। শেষ পর্যন্ত বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী লামিয়া বিনতিহার অভিযোগের ভিত্তিতে হিজাব (স্কার্ফ) যুক্ত করে নতুন ড্রেসকোড ঘোষণা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট