রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Title :
আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল ডাকা অবৈধ: হাইকোর্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করা রিট হাইকোর্টে খারিজ দিল্লিতে ব্রিকস সম্মেলন: অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ ও বাণিজ্য অবরোধ বন্ধের কড়া বার্তা শি জিনপিংয়ের জোরপূর্বক পদত্যাগ বৈধ নয়: হাইকোর্ট মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে হারালে দল মেনে নেবে না: আইনমন্ত্রী আইন পেশায় আসার আগে ভাবুন: শুধু সনদ নয়, দক্ষতাই নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজধানীর লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছরের বিচারিক পরিক্রমা শেষে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের অপেক্ষায় এনবিআরের দাবি বৈধ: ড. ইউনূসের ‘গ্রামীণ কল্যাণ’কে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের রংপুরে গণপতি পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানি ৮ সপ্তাহ মুলতবি

মির্জা ফখরুল একজন সজ্জন মানুষ : ওবায়দুল কাদের

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ১১৩৮ বার পড়া হয়েছে
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আমাদের শক্র নয়। আমরা তাদের নেতিবাচক রাজনীতির বিরোধীতা করি।

তারা হাওয়া ভবনের নামে সর্বত্র লুটপাট করায় দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সজ্জন মানুষ। তিনি হচ্ছেন পুতুল নাচের পুতুল। তাকে অন্ধকার থেকে পুতুল নাচানো হয়।

শনিবার নোয়াখালীর চৌমুহনী পৌর পার্ক ও পৌর বাস টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শনিবার সাড়ে ১১টায় ২৩ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী পৌর পার্ক ও পৌর বাস টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সলের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচিত হওয়ার পরও বিএনপির মহাসচিবকে সংসদে যেতে দেয়া হয়নি। আসুন হঠকারিতা বাদ দিয়ে গণতন্ত্রের ভাষায় কথা বলি। আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে, তা আমরা বলি না। তবে জনগণের প্রতি আমাদের আস্থা আছে।’

সেতুমন্ত্রী আরও বলেন, দলীয় পরিচয় কোনো অপরাধীর পরিচয় বা রক্ষাকবচ হতে পারে না। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং কালচার আমাদের সব উন্নয়নকে ম্লান করে দিচ্ছে। এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনকে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট