সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Title :
মোবাইল ব্যাংকিংয়ে জরুরি প্রয়োজনে মিলবে সুদমুক্ত ৫ হাজার টাকা ঋণ ঢাকার সিএমএম কোর্টে নিত্যদিনের  সংকটে বিচারপ্রার্থী ও আইনজীবীরা আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করলেন হাইকোর্ট আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সংকট: আইনমন্ত্রী দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল

মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচী। 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩৮৬ বার পড়া হয়েছে

মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচী। 

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ ৫ মার্চ ২০২৪

উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ০৭ঃ১০ মিনিটে, দ্বিতীয় ট্রেন ০৭ঃ২০ মিনিটে ছাড়বে (এই ট্রেনে শুধুমাত্র Rapid Pass বা MRT Pass ব্যবহারকারীরা উঠতে পারবেন)। এরপর তৃতীয় ট্রেন ছাড়বে ০৭ঃ৩০ মিনিটে। চতুর্থ ট্রেন ০৭ঃ৩৮ মিনিটে, পঞ্চম ট্রেন ০৭ঃ৪৬ মিনিটে, এভাবে প্রতি ০৮ মিনিটস পরপর উত্তরা উত্তর স্টেশন থেকে ট্রেন আসবে সকাল ১১ঃ৪৮ মিনিট পর্যন্ত। ১১ঃ৪৯ মিনিট থেকে বিকাল ০৩ঃ১২ পর্যন্ত প্রতি ১২ মিনিট পরপর ট্রেন আসবে। এরপর ০৩ঃ১৩ মিনিট থেকে রাত ০৮ঃ০০ পর্যন্ত প্রতি ০৮ মিনিট পরপর উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমূখে ট্রেন চলবে।

মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ০৭ঃ৩০ মিনিটে, দ্বিতীয় ট্রেন ছাড়বে ০৭ঃ৪০ মিনিটসে, তৃতীয় ট্রেন ছাড়বে ০৭ঃ৫০ মিনিটসে, চতুর্থ ট্রেন ০৮ঃ০০ এ। এরপর সকাল ০৮ঃ০১ মিনিট থেকে দুপুর ১২ঃ০৮ মিনিট পর্যন্ত প্রতি ০৮ মিনিট পরপর ট্রেন চলবে। দুপুর ১২ঃ০৯ মিনিট থেকে বিকাল ০৩ঃ৫২ মিনিট পর্যন্ত প্রতি ১২ মিনিটস পরপর ট্রেন ছাড়বে। পুনঃরায় বিকাল ০৩ঃ৫৩ মিনিট থেকে রাত ০৮ঃ৪০ পর্যন্ত প্রতি ০৮ মিনিটস পরপর ট্রেন ছাড়বে মতিঝিল থেকে উত্তরার দিকে।

মতিঝিল থেকে রাত ০৮ঃ০০ মিনিট এর পর উত্তরার দিকে ছেড়ে আসা ট্রেনে শুধুমাত্র Rapid Pass / MRT Pass ব্যবহারকারীরা এবং উক্ত তারিখ রাত ০৭ঃ৫০ এর আগে সিঙ্গেল জার্নি টিকেট ক্রয়কারীরা ভ্রমণ করতে পারবেন। (সতর্কতাঃ সিঙ্গেল জার্নি টিকেট নিয়ে স্টেশনের বাহিরে যাওয়া দণ্ডনীয় অপরাধ।)

MRT Pass ক্রয় ও রিচার্জ করা যাবে প্রত্যেক স্টেশন থেকে সকাল ০৭ঃ১৫ মিনিট থেকে রাত ০৭ঃ৫০ মিনিটস পর্যন্ত। ৭ঃ৫০ এর পর সকল স্টেশনেই টিকেট বিক্রয় অফিস, টিকেট ভেন্ডিং মেশিন বন্ধ হয়ে যায়।।

বিশেষ ভাবে উল্লেখ থাকে যে, প্রত্যেক ট্রেন-ই প্রত্যেকটি স্টেশনে থামবে। বর্তমানে চালু থাকা স্টেশনগুলো হচ্ছে- উত্তরা উত্তর স্টেশন, উত্তরা সেন্টার স্টেশন, উত্তরা দক্ষিণ স্টেশন, পল্লবী স্টেশন, মিরপুর ১১ স্টেশন, মিরপুর ১০ স্টেশন, কাজীপাড়া স্টেশন, শেওড়াপাড়া স্টেশন, আগারগাঁও স্টেশন, বিজয় সরণি স্টেশন, ফার্মগেট স্টেশন, কারওয়ান বাজার স্টেশন, শাহবাগ স্টেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন, বাংলাদেশ সচিবালয় স্টেশন ও মতিঝিল স্টেশন। (এছাড়াও কাজ চলমান আছে কমলাপুর স্টেশনের, এই স্টেশনটি ২০২৫ সালে চালু হওয়ার কথা রয়েছে।)

সাপ্তাহিক বন্ধঃ শুক্রবার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট