মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
Title :
মেট্রোরেলের প্রতিটি যাত্রায় বেঁচে থাকুক সাত জাপানির স্মৃতি উন্নতির দৌড়ে আমরা কি নিজেদের হারিয়ে ফেলছি? বাইরে থেকে চার্জ ছাড়াই চলবে থ্রি-হুইলার: ঝালকাঠির গোলাম সাঈদ খানের চমকপ্রদ উদ্ভাবন আদালতে আত্মসমর্পণের লক্ষ্যে নতুন পাসপোর্ট ও এনআইডি চান শেখ হাসিনা: মন্তব্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রিস ভ্রমণের ভিসা আবেদন এখন ঢাকাতেই: কমছে ভোগান্তি ও ব্যয় ঢাকার আদালতে মামলার মূল নথি জালিয়াতির অভিযোগ রাজধানীতে উদ্বেগজনক নাশকতা: এবার থানার ভেতরেই ককটেল হামলা, যানবাহনে অগ্নিসংযোগ অব্যাহত কারণ না জানিয়ে নাগরিকের আবেদন অনির্দিষ্টকাল ফেলে রাখা যাবে না: হাইকোর্ট তথ্য গোপন করে জামিনের চেষ্টা: ৩ আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ সামিটের এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে ফের গ্যাস সরবরাহ

মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে যা জানাল বিটিআরসি।

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৫৫৭ বার পড়া হয়েছে

মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে যা জানাল বিটিআরসি।
নিউজ ডেস্ক আদালত বার্তা : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪,
মোবাইল ইন্টারনেট পরিষেবা আগামী সপ্তাহের শুরুর দিকে চালু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)।

শুক্রবার (২৬ জুলাই) সংস্থাটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, এখনো মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। যেসব সঞ্চালন লাইন এবং ডেটা সেন্টার রিপেয়ার করা হয়েছে, ইমপ্যাক্টটা কেমন পড়ছে এবং মোবাইল ইন্টারনেটে প্রেশার যেহেতু আরেকটু বেশি পড়বে, সেজন্য পরীক্ষা নিরীক্ষা করছি।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবি-সোমবারে চালু করার পরিকল্পনা আছে বলেও জানান মহিউদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই সারাদেশে বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা। পরদিন ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়।

এ ঘটনার পাঁচ দিন পর গত মঙ্গলবার রাত থেকে গুরুত্বের ভিত্তিতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হলেও মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট