1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ময়মনসিংহ - ৮ ঈশ্বরগঞ্জ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী অ্যাড. শাহ্ মনজুরুল হক - আদালত বার্তা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজনীতি কি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? ঢাকার জনঘনত্ব কমাতে এখনই দরকার সমন্বিত বিকেন্দ্রীকরণ কৌশল। একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই সিটি করপোরেশন: সংবিধানসম্মত পরিচালনা নিয়ে প্রশ্ন দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জা’মিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শাহবাগে এক নারীর একক প্রতিবাদ: “ঢাকা বাঁচাতে হকার উচ্ছেদ জরুরি”—বিতর্কের কেন্দ্রে নতুন প্রশ্ন আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয়

ময়মনসিংহ – ৮ ঈশ্বরগঞ্জ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী অ্যাড. শাহ্ মনজুরুল হক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৩৭৬ বার পড়া হয়েছে
  1. ময়মনসিংহ – ৮ ঈশ্বরগঞ্জ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী অ্যাড. শাহ্ মনজুরুল হক।
  2. ডেস্ক নিউজ আদালত বার্তা :২৬ এপ্রিল ২০২৩।

অ্যাড. শাহ্ মনজুরুল ময়মনসিংহ- ৮ ঈশ্বরগঞ্জ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী। এই উপলক্ষে ঈশ্বরগঞ্জের আওয়ামী লীগ নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি।

সংসদীয় আসন-১৫৩, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবী, বাংলাদেশ আওয়ামী লীগ আইন উপকমিটির সদস্য, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য, বেক্সিমকোর পরিচালক অ্যাড. শাহ্ মনজুরুল হক ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।

এবারের ঈদে ঈশ্বরগঞ্জ বার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের পর তিনি স্থানীয় একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। পরবর্তীতে তিনি ২নং সোহাগি ইউনিয়ন, ৩নং সরিষা ইউনিয়ন, ৪নং আঠারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী এবং বাজার গুলোতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন।

তিনি ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সাত্তার এবং মুক্তিযুদ্ধাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অফিসে উপজেলা আওয়ামী লীগের সিনিঃ সহসভাপতি, সহসভাপতি বৃন্দ, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের উপস্থিততে মতবিনিময় সভায় যোগ দেন।

এ সময় অ্যাড. শাহ্ মনজুরুল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে দিন-রাত পরিশ্রম করে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। তিনি ডিজিটাল বাংলাদেশ করবেন বলেছিলেন তা তিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন এবং স্মার্ট বাংলাদেশও হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী ২০৪১ সালের মধ্যে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে। বিশ্বের বিভিন্ন উন্নত দেশও এখন বাংলাদেশ কে রোল মডেল হিসেবে গ্রহন করেছে।

তিনি বলেন, আপনারা দেখবেন আমরা উন্নত বিশ্বে যোগ দেয়ার সাথে সাথে বিশ্বের কয়েকটি পরাশক্তির একটিতে পরিণত হতে চলেছি আমরা, যা বাস্তবায়ন হবে আমাদের রোলমডেল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই। নেতাকর্মীরা এসময় করতালি এবং মুহুর্মুহু শ্লোগান দিতে থাকেন ও জয়গান করেন প্রধানমন্ত্রীর।

মনোনয়ন প্রত্যাশী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে, এই নির্বাচনে আমাকে মনোনয়ন দিলে ঈশ্বরগঞ্জ উপজেলাকে একটি আধুনিক এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট