সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Title :
গ্রেপ্তারের আগে পরোয়ানার সত্যতা যাচাই করুন: আইনশৃঙ্খলা বাহিনীকে হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশ শিক্ষানবিশ আইনজীবী গ্রহণে সর্বোচ্চ ৮ জন ৬ মাসের পিউপিলেজ যথাযথভাবে সম্পন্নে বার কাউন্সিলের কঠোর নির্দেশনা ড. এস জয়শঙ্কর ও কিয়োকো: টোকিওর বসন্তে বোনা এক অনন্য ভালোবাসার গল্প ব্যাংক কর্মকর্তাকে হেনস্তা: ‘মোবাইল সাংবাদিকতা’ নিয়ন্ত্রণে আইনি নোটিশ ১০ বছরের মধ্যে এআই ‘সবাইকে মেরে ফেলবে’, প্রযুক্তিবিদের সতর্কবার্তায় তোলপাড় আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল ডাকা অবৈধ: হাইকোর্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করা রিট হাইকোর্টে খারিজ দিল্লিতে ব্রিকস সম্মেলন: অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ ও বাণিজ্য অবরোধ বন্ধের কড়া বার্তা শি জিনপিংয়ের জোরপূর্বক পদত্যাগ বৈধ নয়: হাইকোর্ট মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে হারালে দল মেনে নেবে না: আইনমন্ত্রী

যেভাবে চলবে ডিজিটাল আইনের মামলা জানালেন আইনমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৪৯২ বার পড়া হয়েছে

যেভাবে চলবে ডিজিটাল আইনের মামলা জানালেন আইনমন্ত্রী
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ২৯ আগস্ট, ২০২৩

যেভাবে চলবে ডিজিটাল আইনের মামলা জানালেন আইনমন্ত্রী
সাইবার নিরাপত্তা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইনে আগের মামলাগুলো কীভাবে চলবে তা নিয়ে চলছে আলোচনা।

এরইমধ্যে মঙ্গলবার (২৯ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী আনিসুর হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাগুলোর সাজা সাইবার আইনের আওতায় দেয়া যায় কি না তা নিয়ে চিন্তাভাবনা চলছে।

সাইবার আইনে চারটি ধারা বর্তমানে জামিন অযোগ্য রয়েছে। এছাড়া বিভিন্ন ধারায় শাস্তিও কমানো হয়েছে।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল আইনের করা মামলাসমূহ, এখন সাইবার নিরাপত্তা আইনে পরিচালিত হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বলবৎ থাকার সময় অপরাধ করলে সেই আইন অনুসারে সাজা হবে। তবে আগের আইনে মামলা হলেও, বর্তমান ‌সাইবার নিরাপত্তা আইন অনুসারে কীভাবে সাজা দেয়া যায়, সেই বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজার মামলার বিষয়ে তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইনে যেহেতু সাজার মেয়াদ কমানো হয়েছে, সে কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজার মামলা যখন আপিল বিভাগে উঠবে, তখন তিনি বর্তমান আইন অনুসারে সাজা কমানোর আবেদন করতে পারবেন।
তারেক রহমানের বক্তব্য অপসারণের আবেদনকে ঘিরে আদালতে হট্টগোলের বিষয়ে আইনমন্ত্রী বলেন, রাজনীতির কারণে আদালতকে কলুষিত করা যাবে না। আদালতের মর্যাদা কেউ ক্ষুণ্ন করবেন না, সব পক্ষের কাছে আমার এ আহ্বান থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট