শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Title :
কক্সবাজারে সন্তান হারানো নিউজিল্যান্ডের পরিবার ৫০ দিন পর ছাড়লো বাংলাদেশ: নৌযানডুবি ও ডাকাত হামলার দুঃসহ স্মৃতি নিয়ে বিদায় শেকৃবির গবেষণা মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা প্রতিবাদে ফের আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থী, প্রেস ক্লাবে মানববন্ধন।  দুজন স্থানীয় সাক্ষীর উপস্থিতি ছাড়া তল্লাশি ও জব্দ বেআইনি: হাইকোর্ট সনদ হওয়ার পর, দক্ষতা ও সততাই নতুন আইনজীবীর পেশাগত পরিচয়ের ভিত্তি ধানমন্ডির ফুটপাতে বয়স্ক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর ভাইরাল ভিডিওর ঘটনায় যুবক আটক পরকালের জীবনে বিশ্বাসে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৯৮.৮ শতাংশ মানুষের বিশ্বাস মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের সাজা বাতিল চেয়ে আপিল করলেন হাসানুল হক ইনু চাকরিতে অর্জিত অধিকার ও পদোন্নতির যোগ্যতা নতুন বিধিতে বাতিল করা যাবে না: হাইকোর্ট ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ: আইনমন্ত্রী ছয় দশকে বদলে গেছে চারপাশ, রয়ে গেছে এরোপ্লেন মসজিদের ঐতিহ্য

রমজানে ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচি নির্ধারণ

  • প্রকাশিত: শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৪৭৮ বার পড়া হয়েছে

রমজানে ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচি নির্ধারণ
নিউজ ডেস্ক আদালত বার্তা : মার্চ ৯, ২০২৪
রমজানে ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচি নির্ধারণ
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) ভিসার আবেদন গ্রহণের নতুন সময় নির্ধারণ করেছে।

শ‌নিবার (৯ মার্চ) এক ফেসবুক পোস্টে এ তথ্য জা‌নিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইক‌মিশন।

ভারতীয় হাইক‌মিশন জানায়, মঙ্গলবার (১২ মার্চ) থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, যমুনা ফিউচার পার্ক বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করবে। বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে তাদের বিকেল সাড়ে ৩টার আগে আইভ্যাক জেএফপিতে পৌঁছানোর জন্য অনুরোধ করেছে হাইক‌মিশন।

বাংলাদেশিদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৬টি ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও কুষ্টিয়া অবস্থিত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট