রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Title :
সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: দেশপ্রেম, নেতৃত্ব ও মানুষের প্রতি অঙ্গীকার। ধানমন্ডি ৩২-এ ‘রাজনৈতিক সন্দেহে’ সাধারণ মানুষকে মারধরের অভিযোগ, আয়াসকে গ্রেপ্তারের দাবি দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়: ব্যক্তি ও সমাজ জীবনের সাফল্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল শক্তি বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা ভারত উপমহাদেশ শাখা: জাতিসংঘের মনিটরিং টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বাচ্চু রাজাকারের বিচার: পারভেজ হাসেমের মতামত। জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু

রাজধানীর কচুক্ষেতে পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩৫৮ বার পড়া হয়েছে

রাজধানীর কচুক্ষেতে পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন
নিউজ ডেস্ক আদালত বার্তা : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত রোডে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নেমেছেন ডাইনা গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট-পাটেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে কচুক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডায়না গার্মেন্টসের শ্রমিকরা বিভিন্ন দাবিতে মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত সড়কে রাস্তা অবরোধের চেষ্টা করে বিক্ষোভ করে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের শান্ত করতে গেলে তাদের ওপর ইট পাটকেল ছুড়তে থাকে আন্দোলনকারীরা।

আত্মরক্ষার্থে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এ সময় শ্রমিকেরা সেনাবাহিনীর ও পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

এ বিষয়ে ভাষানটেক থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই রাস্তায় ছিলাম। গার্মেন্টস শ্রমিকরা হঠাৎ করে তাদের আন্দোলন থেকে পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে।

একপর্যায়ে তারা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ স্পটে রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট