রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
Title :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃদয়ে সম্প্রীতির আলোকবর্তিকা: গুরুদুয়ারা নানকশাহী বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে আরও তহবিল দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য আইনি লড়াইয়ে এস আলম, ব্রিটিশ উকিলদের এক মাসের বিলই প্রায় ৫ কোটি টাকা বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন ফৌজদারি মামলার তদন্ত কার্যক্রমে গতি আনতে নির্দেশনা জোরদার সপ্তাহে একবারের ইনসুলিন চালু ভারতে, কমবে খরচ ও ইনজেকশনের ঝামেলা সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা করতে চায় সরকার দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪৬ লাখ ছাড়িয়েছে: সংবিধানের ন্যায়বিচার নিশ্চিতে বাড়ছে চাপ ধানমন্ডিতে চিকিৎসক ধীপ্রার মৃত্যু: কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ নিজেদের প্রণীত আইনেই মানবতাবিরোধী অভিযোগে বিচারের মুখে আ.লীগ: নিষিদ্ধ ঘোষণার আইনি পথ কতটা বাস্তবসম্মত?

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫০ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবন্ধুকন্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ।

ডেস্ক নিউজ আদালত বার্তা:১৪ ফেব্রুয়ারি ২০২৩।

 

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বঙ্গভবন প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

এ সময় রাষ্ট্রপতির স্ত্রী বেগম রাশিদা খানম, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, নবনির্বাচিত রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, তার সহধর্মিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার সহধর্মিনী রাশিদা খানম।

মো. সাহাবুদ্দিন পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান আবদুল হামিদ। এ সময় তারা কুশল বিনিময় করেন ও পরস্পরের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews