বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Title :
২০২৬ থেকে ২০৩০: সহকারী AI থেকে স্বয়ংক্রিয় এজেন্ট—বদলে যাচ্ছে প্রযুক্তির ভবিষ্যৎ হেফাজতে মৃত্যু, গণপিটুনি ও নির্বিচার গ্রেপ্তার: মানবাধিকার পরিস্থিতি নিয়ে ডিআরপিডব্লিউর গভীর উদ্বেগ হাসিনার প্রত্যর্পণ ও পাসপোর্ট ইস্যু: ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণের নতুন মেরুকরণ ১২ বছরেও ওয়ারিশদের পক্ষভুক্ত না করায় হাইকোর্টে সিভিল রিভিশন অবসিত পুলিশ সদর দপ্তরে রুদ্ধদ্বার বৈঠকে উত্তেজনা: বেআইনি আটকের মৌখিক নির্দেশ মানতে অস্বীকৃতি শীর্ষ কর্মকর্তাদের আইন কী, আইন কোথায় এবং আইন কীভাবে পড়তে হয়? আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি মেট্রোরেলের প্রতিটি যাত্রায় বেঁচে থাকুক সাত জাপানির স্মৃতি উন্নতির দৌড়ে আমরা কি নিজেদের হারিয়ে ফেলছি? বাইরে থেকে চার্জ ছাড়াই চলবে থ্রি-হুইলার: ঝালকাঠির গোলাম সাঈদ খানের চমকপ্রদ উদ্ভাবন

রিজভীর শারীরিক অবস্থা উন্নতির দিকে

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ১২৫৩ বার পড়া হয়েছে
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএমএর সাবেক মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন বুধবার দুপুরের দিকে এ তথ্য জানান।

রিজভী গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে অংশ নেন। ফেরার সময় হঠাৎ বুকে ব্যথা হওয়ায় তাঁকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

রিজভী এখন ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক আ প ম সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে রিজভী চিকিৎসাধীন।

চিকিৎসকের বরাতে এ জেড এম জাহিদ হোসেন বলেন, রুহুল কবির রিজভী গতকাল ক্রিটিক্যাল অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তাঁর অবস্থা এখন উন্নতির দিকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট