মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Title :
ছয় দশকে বদলে গেছে চারপাশ, রয়ে গেছে এরোপ্লেন মসজিদের ঐতিহ্য গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ হাইকোর্টের কারাগারে বন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু: হাইকোর্টে প্রতিবেদন ​শিশুদের নিকটাত্মীয় বা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ প্রমাণ ছাড়া শুধু পলাতক থাকলেই সাজা নয়: হাইকোর্ট সন্ত্রাসবিরোধী ও সাইবার আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে সত্যতা মেলেনি: স্পিকার আইনজীবীদের আটক নিয়ে উত্তাল সুপ্রিম কোর্ট চত্বর, প্রধান বিচারপতির হস্তক্ষেপে মিলল মুক্তি অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার সংকোচন: রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির গভীর সংকট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ মানবপাচার দমনে অগ্রগতির স্বীকৃতি, তবু টিয়ার-২ তালিকায় বাংলাদেশ

লিবিয়ায় মানবপাচার মামলায় মাদারীপুরের জুলহাসের জামিন : হাইকোর্ট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১১১২ বার পড়া হয়েছে

লিবিয়ায় মানবপাচার মামলায় মাদারীপুরের জুলহাসের জামিন : হাইকোর্ট
ডেস্ক রিপোর্ট,আদালত বার্তাঃ২২ ডিসেম্বর ২০২২।
২০২০ সালে লিবিয়ার মিজদাহ এলাকায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করার প্রেক্ষাপটে হওয়া এক মামলায় মাদারীপুরের জুলহাস সরদারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট তাকে জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কামরুন নাহার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান। ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২০ সালের ২৮ মে লিবিয়ার মিজদাহ এলাকায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে মানবপাচারকারীরা। এর মধ্যে ১১ জনের বাড়ি মাদারীপুরের বিভিন্ন এলাকায়। জুলহাস মাদারীপুরের রাজৈর উপজেলার সত্যবতী গ্রামের আবদুল মজিদ সরদারের ছেলে।

ভুক্তভোগী পরিবারদের দাবি জুলহাস সরদারের মাধ্যমে নিহত কয়েকজনকে লিবিয়া পাঠানো হয়েছিল।

এ ঘটনায় নিহত ব্যক্তি রাজৈরের বিদ্যানন্দী গ্রামের মানিক হাওলাদারের বাবা শাহ আলম হাওলাদার বাদী হয়ে জুলহাস সরদারসহ চার জনের নাম উল্লেখ করে রাজৈর থানায় মানবপাচার আইনে একটি মামলা করেন। এছাড়া বদরপাশা এলাকার নিহত রহিম খালাসির ভাই আবুল খায়ের খালাসিও বাদী হয়ে রাজৈর থানায় মামলা করেন।

এই মামলায় জুলহাস সরদারসহ সাত জনকে আসামি করা হয়। এদিকে গোপালগঞ্জের মুকসুদপুর থানায়ও জুলহাস সরদারের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেন বামনডাঙ্গা গ্রামের নিহত সুজন মৃধার পিতা কাবুল মৃধা।

২০২০ সালে জুলহাস সরদার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি ছিলেন। পরে ২০২০ সালের ৯ জুন দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, ২০২০ সালের ১ জুন রাজৈর থানায় নিহত রহিম খালাসির ভাই আবুল খায়ের খালাসির করা মামলায় জুলহাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। কারণ এই মামলার প্রধান আসামি জামিনে রয়েছেন। তবে অন্য মামলাগুলোতে জুলহাস জামিন পেয়েছেন কি না তা জানা যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট