1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শেষ হলো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা - আদালত বার্তা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই আন্দোলনে অংশ নেয়া ২০৮ প্রবাসীকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনগত দিক থেকে  অপরাধজনক বিশ্বাস ভঙ্গ (৪০৬) বনাম প্রতারণা (৪২০): বিভ্রান্তি ও বাস্তবতা অধস্তন আদালত মনিটরিংয়ে দায়িত্ব পেলেন ১৩ বিচারপতি ডিসির পর এবার ঢাকার পুলিশ সুপারও হলেন একজন নারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রায় ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। আইনজীবীরা সমাজকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত

শেষ হলো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

 শেষ হলো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৭ জুলাই ২০২৪

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। শোভাযাত্রার সময় ডিএমপির সার্বিক নিরাপত্তা ছিল পুরো এলাকায়। যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সবখানে মোতায়েন ছিল ডিএমপির বিপুলসংখ্যক সদস্য।

আজ রোববার দুপুর ৩টায় ঢাকার স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) বর্ণাঢ্য এ শোভাযাত্রার আয়োজন করে।

প্রধান রথযাত্রা রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দির থেকে শুরু হয়ে জয়কালি মন্দির মোড়, ইত্তেফাক মোড়, শাপলা চত্ত্বর, দৈনিক বাংলা মোড়, রাজউক ক্রসিং, গুলিস্তান, গোলাপশাহ মাজার, পুলিশ হেডকোয়ার্টার্স, সরকারি কর্মচারি হাসপাতাল, হাইকোর্ট মাজার, দোয়েল চত্ত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশীসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়।

রথযাত্রা উৎসব উপলক্ষে বিভিন্ন মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানী ঢাকায় ইসকন রথযাত্রা উপলক্ষে ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট