রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Title :
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করা রিট হাইকোর্টে খারিজ দিল্লিতে ব্রিকস সম্মেলন: অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ ও বাণিজ্য অবরোধ বন্ধের কড়া বার্তা শি জিনপিংয়ের জোরপূর্বক পদত্যাগ বৈধ নয়: হাইকোর্ট মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে হারালে দল মেনে নেবে না: আইনমন্ত্রী আইন পেশায় আসার আগে ভাবুন: শুধু সনদ নয়, দক্ষতাই নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজধানীর লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছরের বিচারিক পরিক্রমা শেষে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের অপেক্ষায় এনবিআরের দাবি বৈধ: ড. ইউনূসের ‘গ্রামীণ কল্যাণ’কে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের রংপুরে গণপতি পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানি ৮ সপ্তাহ মুলতবি অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন ‘সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন’: হাইকোর্ট

সরাসরি ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ১১৭৩ বার পড়া হয়েছে

দেশে করোনার প্রাদুর্ভাব না কমলেও আগের মতো সরাসরি ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে ডিনস কমিটির সভায় স্নাতক প্রথম বর্ষে (২০২০-২১) ভর্তি পরীক্ষা নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, গতবার ছিল ১২০ নম্বরের পরীক্ষা। যার ১০০ নম্বর নৈর্ব্যক্তিক প্রশ্ন, আর ২০ নম্বর যোগ হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে। তবে এবার ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

এ বিষয়ে ডিন নাসিম হাসান বলেন, করোনার প্রাদুর্ভাব না কমলেও ভর্তি পরীক্ষা হবে। শিক্ষার্থীরা সরাসরি এসে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এবারও ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে পরীক্ষা হবে। অবশ্য বাকি ২০ নম্বর কীভাবে যুক্ত হবে, পরীক্ষা কত দিনে হবে, কোথায় হবে—এসব বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ও সরাসরি ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট