রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন নামের বিভ্রাটে ১০ মাস ধরে কারাগারে নির্দোষ আলমাছ: পরিচয় নিশ্চিতে হাইকোর্টের তদন্তের নির্দেশ যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান?

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ জুন

  • প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৫৯৩ বার পড়া হয়েছে

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ জুন
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৮ জুন ২০২৩

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ২৮ জুন (বুধবার) দেশটিতে ঈদুল আজহা পালিত হবে।
আজ রোববার আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, জিলহজের চাঁদ ওঠায় আগামী ২৭ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস ও ২৮ জুন ঈদুল আজহা পালিত হবে।
ঈদুল আজহা মুসলিমদের বড় ধর্মীয় উৎসব। ঈদের নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানেরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবেন।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা পালনের পরদিনই বাংলাদেশে ঈদুল আজহা পালিত হয়ে থাকে। বাংলাদেশে ঈদুল আজহা কবে পালিত হবে সেই তারিখ নির্ধারণে আগামীকাল সোমবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সভা করবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট