মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Title :
জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর খালাস পাওয়ার পরও ৮ বছর কারাগারে: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা বণ্টন মামলায় পৃথক স্বত্ব ঘোষণার মামলা ছাড়াই স্বত্বের প্রশ্ন নির্ধারণ করা যায়: হাইকোর্ট বিচার্য বিষয় বা Fact in Issue কী? মামলার সিদ্ধান্তের কেন্দ্রে যে প্রশ্ন সংবিধানে আসছে মৌলিক পরিবর্তন: জানুয়ারিতে বিল পাসের পর হবে গণভোট। আয়কর রিটার্নে তথ্য গোপন: কী বলছে আইন, কী হতে পারে শাস্তি? একাধিক মামলার সাজা একসঙ্গে চলবে না আদালতের নির্দেশ ছাড়া: হাইকোর্ট বিকাশ-রবি-বাংলালিংকসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন শাখাহীন ব্যাংকিংয়ের নতুন যুগের পথে বাংলাদেশ ‘র’ এজেন্ট সন্দেহে ভারতীয় নাগরিক রিমান্ডে: আইনি প্রক্রিয়া, কূটনৈতিক অধিকার এবং আইনি বিশ্লেষণ

হাইকোর্ট পারমিশন পরীক্ষায় উত্তীর্ণ হলেন ১২৩৩

  • প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৫১৯ বার পড়া হয়েছে

হাইকোর্ট পারমিশন পরীক্ষায় উত্তীর্ণ হলেন ১২৩৩

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তা : আগস্ট ২৩, ২০২৩।

আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এনরোলমেন্ট (তালিকাভুক্তি) হয়েছেন এক হাজার ২৩৩ জন আইনজীবী।

বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়।
বার কাউন্সিলের সচিব ড. ওয়াহিদুজ্জামান শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ফলাফল ঘোষণার সময় বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান এবং আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ সংস্থাটির নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ৫ থেকে ১০ এবং ১৯ ও ২০ আগস্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং বিচার বিভাগীয় কর্মকর্তাসহ মোট এক হাজার ৪৬০ জন মোখিক পরীক্ষায় অংশ নেন। এর আগে গত ৪ মার্চ হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট