বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Title :
দুজন স্থানীয় সাক্ষীর উপস্থিতি ছাড়া তল্লাশি ও জব্দ বেআইনি: হাইকোর্ট সনদ হওয়ার পর, দক্ষতা ও সততাই নতুন আইনজীবীর পেশাগত পরিচয়ের ভিত্তি ধানমন্ডির ফুটপাতে বয়স্ক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর ভাইরাল ভিডিওর ঘটনায় যুবক আটক পরকালের জীবনে বিশ্বাসে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৯৮.৮ শতাংশ মানুষের বিশ্বাস মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের সাজা বাতিল চেয়ে আপিল করলেন হাসানুল হক ইনু চাকরিতে অর্জিত অধিকার ও পদোন্নতির যোগ্যতা নতুন বিধিতে বাতিল করা যাবে না: হাইকোর্ট ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ: আইনমন্ত্রী ছয় দশকে বদলে গেছে চারপাশ, রয়ে গেছে এরোপ্লেন মসজিদের ঐতিহ্য গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ হাইকোর্টের কারাগারে বন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু: হাইকোর্টে প্রতিবেদন ​শিশুদের নিকটাত্মীয় বা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ

হাইকোর্ট পারমিশন সনদের লিখিত পরীক্ষা ৪ মার্চ

  • প্রকাশিত: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১০৮০ বার পড়া হয়েছে

হাইকোর্ট পারমিশন সনদের লিখিত পরীক্ষা ৪ মার্চ।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ৪ জানুয়ারি ২০২৩।

আইনজীবী হিসেবে হাইকোর্টে প্র্যাকটিস (হাইকোর্ট পারমিশন) করার জন্য সনদপ্রাপ্তির লিখিত পরীক্ষা আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বার কাউন্সিলের সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান শিকদাররের সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। পরীক্ষার বিষয়টি বার কাউন্সিলের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

এবারের পরীক্ষায় অংশ নিতে গত বছরের বিগত ডিসেম্বরে যে সব প্রার্থী যথাযথভাবে অনলাইনে ফরম পুরণ প্রক্রিয়া সম্পন্ন করে নির্ধারিত ফি দিয়েছে তাদের অনুকূলে উক্ত পরীক্ষার প্রবেশপত্র ইস্যু করা হবে। যা অনলাইনে নির্দিষ্ট লিংক থেকে ডাউনলোড ও কালার প্রিন্ট করে নিতে হবে।

এ ব্যাপারে বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে যথা সময়ে অবগত করা হবে। পরীক্ষা সংক্রান্ত সব বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে www.barcouncil.gov.bd প্রকাশ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট