বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Title :
রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা: আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ প্রকাশকদের তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান সংশোধন কমিটির সভাপতি জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর খালাস পাওয়ার পরও ৮ বছর কারাগারে: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা বণ্টন মামলায় পৃথক স্বত্ব ঘোষণার মামলা ছাড়াই স্বত্বের প্রশ্ন নির্ধারণ করা যায়: হাইকোর্ট বিচার্য বিষয় বা Fact in Issue কী? মামলার সিদ্ধান্তের কেন্দ্রে যে প্রশ্ন সংবিধানে আসছে মৌলিক পরিবর্তন: জানুয়ারিতে বিল পাসের পর হবে গণভোট। আয়কর রিটার্নে তথ্য গোপন: কী বলছে আইন, কী হতে পারে শাস্তি? একাধিক মামলার সাজা একসঙ্গে চলবে না আদালতের নির্দেশ ছাড়া: হাইকোর্ট

১০টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সভাপতিসহ ৪টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম জয়লাভ করে।

  • প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৪১৬ বার পড়া হয়েছে

১০টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সভাপতিসহ ৪টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম জয়লাভ করে।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তাঃ১০ মার্চ ২০২৪।

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ এর কার্যকরী পরিষদ নির্বাচনে ১৪ টি পদের মধ্যে সম্পাদক পদসহ ১০টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সভাপতিসহ চারটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম জয়লাভ করে। ৬ ও ৭ মার্চ শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়। ৯ মার্চ ভোট গণনা শেষে রাত ১.১৫ মিনিটের সময় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের সমিতি মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন। এবার মোট ৫৩১৯ ভোট কাস্ট হয়। মোট ভোটার ছিল ৭ হাজার ৮ শত ৮৮।

সভাপতি পদে জয়লাভ করেছেন এ এম মাহবুব উদ্দিন খোকন ( বিএনপি) প্রাপ্ত ভোট ২৬২২, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ সাগর ( আওয়ামী লীগ) প্রাপ্ত ভোট ২৫৩৯।
সহসভাপতি পদে; মো. রমজান আলী শিকদার প্রাপ্ত ভোট ৩১৭৪ ও ড. দেওয়ান মো. আবু ওবায়েদ হোসেন ( সেতু), প্রাপ্ত ভোট ২৯০৩।
সম্পাদক: শাহ মনজুরুল হক প্রাপ্ত ভোট ৩৩১৯ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল কুদ্দুস কাজল প্রাপ্ত ভোট ১৭০২।
ট্রেজারার পদে: মোহাম্মদ নুরুল হুদা আনছারী প্রাপ্ত ভোট ৩০৯৪ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম প্রাপ্ত ভোট ১৮৭৬।
সহ-সম্পাদক: মো. হুমায়ুন কবির প্রাপ্ত ভোট ৩৪৩১ ও মোহাম্মদ হুমায়ুন কবির ( পল্লব) প্রাপ্ত ভোট ৩০০৯।
সদস্য ১। সৈয়দ ফজলে এলাহী ওভি ( বিএনপি) প্রাপ্ত ভোট ৩২২১।
২। রাশেদুল হক খোকন ( আওয়ামী লীগ) প্রাপ্ত ভোট ৩১৮৩।
৩। ফাতিমা আক্তার ( বিএনপি) প্রাপ্ত ভোট ৩১১৬।
৪। মো. রায়হান রনী ( আওয়ামী লীগ) প্রাপ্ত ভোট ৩০৩৬।
৫। মো. শফিকুল ইসলাম ( বিএনপি) প্রাপ্ত ভোট ২৯২৪।
৬। মো. বেল্লাল হোসেন ( শাহীন) আওয়ামী লীগ) প্রাপ্ত ভোট ২৯২৪।
৭। খালেদ মোশাররফ ( রিপন) আওয়ামী লীগ) প্রাপ্ত ভোট ২৮৮৫।
সকল বিজয়ী প্রার্থীগনকে অভিনন্দন ও শুভেচ্ছা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট