সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Title :
সংবিধানে আসছে মৌলিক পরিবর্তন: জানুয়ারিতে বিল পাসের পর হবে গণভোট। আয়কর রিটার্নে তথ্য গোপন: কী বলছে আইন, কী হতে পারে শাস্তি? একাধিক মামলার সাজা একসঙ্গে চলবে না আদালতের নির্দেশ ছাড়া: হাইকোর্ট বিকাশ-রবি-বাংলালিংকসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন শাখাহীন ব্যাংকিংয়ের নতুন যুগের পথে বাংলাদেশ ‘র’ এজেন্ট সন্দেহে ভারতীয় নাগরিক রিমান্ডে: আইনি প্রক্রিয়া, কূটনৈতিক অধিকার এবং আইনি বিশ্লেষণ দেশে বিচারকের স্বল্পতা একটি সুপরিচিত বাস্তবতা: অ্যাটর্নি জেনারেল সরকারি কমিটিতে বড় রদবদল: বাদ পড়ছেন আওয়ামীপন্থীরা, যুক্ত হচ্ছেন নারীসহ ৩ স্থানীয় প্রতিনিধি গাইবান্ধা আদালতে চাঞ্চল্যকর জালিয়াতি: বিচারকের অনুপস্থিতিতে ভুয়া জামিনের রিকল তৈরি করে থানায় জমা দেওয়ার আভিযোগ  ৪ ‘বাংলাদেশি’র কারাদণ্ড মওকুফ করে দেশে পাঠানোর নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সংবিধানে আসছে মৌলিক পরিবর্তন: জানুয়ারিতে বিল পাসের পর হবে গণভোট।

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

সংবিধানে আসছে মৌলিক পরিবর্তন: জানুয়ারিতে বিল পাসের পর হবে গণভোট।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৭ সেপ্টেম্বর ২০২৬

​আদালত বার্তা প্রতিবেদক:

আগামী জানুয়ারির সংসদ অধিবেশনে বহুল আলোচিত সংবিধান সংশোধন বিল উত্থাপন করা হবে। সংবিধানে মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবনা থাকায়, সংসদে বিলটি পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনের আগে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী দেশে গণভোটের আয়োজন করা হবে।

​সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।

​রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে এই বিশেষ কমিটি। সেখানে সংবিধান সংশোধনের বিভিন্ন আইনি ও কাঠামোগত দিক নিয়ে গণমাধ্যম ব্যক্তিত্বদের মতামত গ্রহণ করা হয়।

​বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মূলত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যেই এই সংশোধনীর উদ্যোগ নেওয়া হয়েছে। সংবিধানে কোনো মৌলিক পরিবর্তন আনতে হলে গণভোট আয়োজনের যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সরকার সেটি মেনেই অগ্রসর হবে। তিনি আরও বলেন, বিভেদ নয় বরং জাতীয় ঐক্যের ভিত্তিতেই সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নেওয়া হবে। এজন্য বিরোধী দলকেও এই গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

​কমিটির প্রেক্ষাপট ও বিরোধী দলের অবস্থান:

উল্লেখ্য, গত ১৩ জুলাই সংবিধান সংশোধনের আইনি কাঠামো ও প্রস্তাবনা তৈরির লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। এই কমিটিতে আনুপাতিক হারে বিরোধী দল থেকে পাঁচজন প্রতিনিধি চাওয়া হয়েছিল। তবে বিরোধী দল থেকে কোনো নাম প্রস্তাব করা হয়নি; বরং পরবর্তীতে তারা পুরো কমিটিকেই প্রত্যাখ্যান করে। তা সত্ত্বেও সরকার রাজনৈতিক ও আইনি ঐকমত্যের ভিত্তিতেই সংবিধান সংস্কারের এই প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট