মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Title :
৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ: আইনমন্ত্রী ছয় দশকে বদলে গেছে চারপাশ, রয়ে গেছে এরোপ্লেন মসজিদের ঐতিহ্য গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ হাইকোর্টের কারাগারে বন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু: হাইকোর্টে প্রতিবেদন ​শিশুদের নিকটাত্মীয় বা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ প্রমাণ ছাড়া শুধু পলাতক থাকলেই সাজা নয়: হাইকোর্ট সন্ত্রাসবিরোধী ও সাইবার আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে সত্যতা মেলেনি: স্পিকার আইনজীবীদের আটক নিয়ে উত্তাল সুপ্রিম কোর্ট চত্বর, প্রধান বিচারপতির হস্তক্ষেপে মিলল মুক্তি অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার সংকোচন: রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির গভীর সংকট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ

১০ ডিসেম্বর বিএনপি কে গৃহবন্দি করবে আওয়ামী লীগ

  • প্রকাশিত: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১১২২ বার পড়া হয়েছে

কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারবে না, দেশের জনগণই তাদের ক্ষমতায় বসাবে। ১০ ডিসেম্বরকে ভয় দেখিয়ে লাভ নেই, ডিসেম্বর বিজয়ের মাস, আর এই বিজয় আওয়ামী লীগের, বিএনপির নয়। লাখ লাখ মানুষ পতাকা নিয়ে রাস্তায় নামবে।

বুধবার (১৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন।


অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা ১০ ডিসেম্বর বিএনপিকে গৃহবন্দি করে রাখার হুমকি দিয়ে বলেন, ভোট ছাড়া অন্য কোনোভাবে ক্ষমতায় আসার স্বপ্ন দেখা অর্থহীন। ১০ ডিসেম্বরের পর বেগম জিয়ার কথায় দেশ চলবে- বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে এসব কথা বলেন আ.লীগ নেতারা।

ক্ষমতাসীন দলের নেতারা হুশিয়ারী দিয়ে বলেন, ১০ ডিসেম্বর আওয়ামী লীগ দেশ ছাড়বে না, তবে ওই দিন বিএনপিকে গৃহবন্দি করা হবে। ভোট ছাড়া ক্ষমতা হস্তান্তরের কোনো উপায় নেই। শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হবে। এ সময় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, অন্ধকারের গোপন পথ ধরে কেউ ক্ষমতায় আসার স্বপ্ন দেখলে তা হবে দিবাস্বপ্ন।


এ সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ৭১ সালের পরাজিত শক্তি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারবে না, দেশের জনগণই তাদের ক্ষমতায় বসবে। ডিসেম্বর থেকে পতাকা নিয়ে রাজপথে নামবেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট