বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Title :
সেনাপ্রধানের সেন্ট মার্টিন সফর ঘিরে প্রশ্ন, গভীর সমুদ্রে যাওয়ার খবরের স্বাধীন যাচাই হয়নি চীনা কোম্পানির আনুষ্ঠানিক প্রস্তাব: তিন দশকের ফাইলবন্দি খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পে নতুন গতি ফ্রান্সের অস্থিরতা: গণতান্ত্রিক প্রতিবাদ কোথায় শেষ, নৈরাজ্য কোথায় শুরু? সৌরবিদ্যুৎ সুরক্ষায় কঠোর শাস্তির বিধান রেখে অধ্যাদেশ জারি: চুরি ও নাশকতায় কারাদণ্ড-অর্থদণ্ড আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেয়ে কারামুক্ত সাবেক এসআই আবজালুল স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসির সময়সূচি জারি নতুন ভোটার অন্তর্ভুক্তি ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত জাজমেন্ট লেখার মূল ভিত্তি: ফ্যাক্ট, ল’ ও জুডিশিয়াল এথিকস। চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানের ভুল সংশোধন সংক্রান্ত সরকারি নির্দেশনা ও কার্য পদ্ধতি  ইনানীতে কাঠের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ৬ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, দগ্ধ ৫ আদালতের দায়িত্ব পালনকালে আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার আদালত অবমাননার শামিল: এলাহাবাদ হাইকোর্ট

১৮ নভেম্বর থেকে তৃণমূল বিএনপির মনোনয়ন বিক্রি: শমসের মবিন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৬১০ বার পড়া হয়েছে

১৮ নভেম্বর থেকে তৃণমূল বিএনপির মনোনয়ন বিক্রি: শমসের মবিন
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ১৬ নভেম্বর, ২০২৩

আগামী ১৮ নভেম্বর থেকে তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে তৃণমূল বিএনপি
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তফসিলকে স্বাগত ও নির্বাচন কমিশনকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা সংবিধান অনুযায়ী করা হয়েছে। তৃণমূল বিএনপি নির্বাচনমুখী দল, নির্বাচনে যাবে তৃণমূল বিএনপি। দল আশা করছে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।
ভোটারদের ভোটাধিকার প্রয়োগে দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন সংশ্লিষ্টরা-এ অভিমত ব্যক্ত করে তিনি বলেন, ৩০০ আসনে প্রার্থী দিবে তৃণমূল বিএনপি। আগামী ১৮ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি করা হবে। মনোনয়ন ফরম ফি ধরা হয়েছে ৫ হাজার টাকা। ২১, ২২ ও ২৪ তারিখ সাক্ষাৎকার নেয়া ও প্রার্থিতা চূড়ান্ত করা হবে।
ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন এমন প্রত্যাশা করে তিনি আরও বলেন, নির্বাচন বর্জনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে দলগুলোকে। বিএনপি থেকে কেউ আসতে চাইলে তৃণমূল বিএনপির দ্বার উন্মুক্ত। যোগ্য হলে মনোনয়ন দেয়া হবে। তৃণমূল বিএনপি জনগণের অংশগ্রহণে বিশ্বাসী।
এর আগেও ১২ নভেম্বর সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর দক্ষিণভাগ গ্রামে নিজ বাড়িতে বিয়ানীবাজার মৎস্যজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে তৃণমূল বিএনপি প্রার্থী দেয়ার কথা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট